Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অধরা বিশ্বকাপের ট্রফি কি এবার উঠবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে? ৪১ বছর বয়সী এই তারকাই দলের মূল চালিকা শক্তি (Portugal)।
পর্তুগালের ভরসার নাম সিআর ৭ (Portugal)
বর্তমান ফুটবলে লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ চির পরিচিত। মেসি ভক্তদের মতে মেসি সেরা আবার রোনাল্ডো ভক্তদের মতে রোনাল্ডো। এক জন জিতেছেন ঘরোয়া কাপ আবার একজন চ্যাম্পিয়ন্স লিগ আবার একজন সুপার কাপ তো আবার এখন কোপা দেল রে। দাঁড়িপাল্লার হিসেবে দুজনেই প্রায় সমান সমান থেকেছেন (Portugal)।
এই দুই তারকার মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে ২০২২ সাল। সেই বছর ফুটবল বিশ্বকাপ জিতে বিশ্বসেরার ট্রফি ওঠে মেসির হাতে আর এই একটা অধরা ট্রফিই রয়েছে রোনাল্ডোর। নাহলে দুজনেই প্রায় কমবেশি সব রেকর্ড ছুঁয়েছেন। সেই বিচারে অনেকটাই রোনাল্ডোর থেকে এগিয়ে গেছেন মেসি। আসন্ন বিশ্বকাপে এই দুই মহারথী আবার নামতে চলেছেন বিশ্বকাপের ময়দানে। আসন্ন বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল হিসেবেই নামতে চলেছে পর্তুগাল তবে সেই দলে ৪১ বছরের এই রোনাল্ডোই হতে চলেছেন নয়নের মণি।
পর্তুগাল দলের শক্তি
উন্নতমানের মিডফিল্ড— পর্তুগালের সবথেকে শক্তিশালী দিক হল তাদের মিডফিল্ড। এই দলেই রয়েছেন ব্রুনো ফের্নান্দেজ, যিনি গেম মেকার হিসেবেও পরিচিত। ইপিএল-এ ২০টি গোল করিয়েছেন তিনি। এছাড়াও দলে রয়েছেন ভিটিনহা এবং জোয়াও নেভেসের মত প্লেয়ার।
পর্তুগাল দলের গভীরতা— অতীতের পর্তুগাল দল এবং বর্তমান দলের মধ্যে রয়েছে অনেকটাই পার্থক্য। এর আগে দলের মূল কেন্দ্রে থাকত এক থী দুই জন। তবে বর্তমানের দলের গভীরতা রয়েছে অনেকটাই। দলের মধ্যে বিশ্বমানের বিকল্প রয়েছে। ফলে কৌশলের দিক থেকেও বহু দলের থেকে এগিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।

বৈচিত্রময় উইং— রাফায়েল লিয়াও এবং পেদ্রো নেতোর মতো উইঙ্গারেরা রয়েছেন পর্তুগাল দলে, যাদের গতি এবং দক্ষতা কাজে লাগিয়ে দলের জেতার সম্ভাবনা রয়েছে। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে যথেষ্ট কার্যকরী হতে পারে।
আরও পড়ুন: Papiya Adhikari: ‘ব্যান কালচার’-এর অবসান এবার সত্যিই সম্ভব? বড় প্রতিশ্রুতি পাপিয়া অধিকারীর!
পর্তুগাল দলের দুর্বলতা
সেন্টার ফরোয়ার্ড— সেন্টার ফরোয়ার্ডে বিকল্পের অভাব রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বড় তারকা হলেও তাঁর বয়সের ছাপ পড়ার আশঙ্কা থাকছে। রোনাল্ডো ছাড়া দলে বিকল্প স্ট্রাইকার নেই।
রক্ষণে দুর্বলতা— পেপে-পরবর্তী যুগে পুরুতগালের রক্ষণ এই মুহূর্তে দুর্বল রয়েছে। রুবেন দিয়াস এবং আন্তোনিয়ো সিলভা সেরা মানের ডিফেন্ডার। কিন্তু রক্ষণে রয়েছে একটার অভাব আর সেই অভাব দলের জন্য চিন্তার কারণ হতে চলেছে।
তবে কিছু আশঙ্কাও রয়েছে পর্তুগাল দলকে নিয়ে। একদিকে যেমন ট্রফি জেতার প্রত্যাশার চাপ রয়েছে তেমন গ্রুপ পর্বের ম্যাচ খুব সহজ হবে না পর্তুগালের জন্য। অন্যদিকে সেরা ফর্মে থাকলেও রোনাল্ডোর বয়স দলের জন্য চিন্তার কারণ হলেও হতে পারে (Portugal)।


