Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় সরকারের সাগরমালা ২ প্রকল্পে যোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ(Sagarmala 2 Project)। শিপিং, লজিস্টিকস এবং আমদানি- রফতানি ব্যবসার জন্য যা যা পরিকাঠামো প্রয়োজন সেগুলি তৈরি হবে এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
৪৪টি জেটি করা হবে (Sagarmala 2 Project)
জাতীয় জলপথের জন্য ২৫টি জেটি তৈরি হওয়ার পথে। বাগবাজার, আহিরীটোলা, শোভাবাজার, মল্লিকঘাট, রামকৃষ্ণঘাট, বাঁধা ঘাটের সৌন্দর্যায়ন এবং মেরামতির কাজ শুরু হয়েছে। পুজোর মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Water Metro: কলকাতায় জলপথ পরিবহনে কোন বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর?
আন্তর্জাতিক স্তরে সাগর মেলা
গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। কপিলমুনির আশ্রম সংলগ্ন সৈকতের পরিস্থিতির উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।



