Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেতেশ্বর পুজারা অবসর নেওয়ার পর থেকেই ভারতের টেস্ট দলে তিন নম্বর জায়গা নিয়ে সমস্যায় পড়তে হয়েছে (Team India)।
তিন নম্বর জায়গার বিতর্ক মিটবে? (Team India)
এক সময় ভারতীয় টেস্ট দলের অন্যতম মূল ভরসা ছিলেন রাহুল দ্রাবিড়। তিন নম্বর পজিশনে তিনি দলের প্রাচীর হয়ে দাঁড়াতেন। সেই প্রাচীর ভাঙতে কালঘাম ছুটতো তাবড় তাবড় বোলারদের। এমন বহু ইনিংস তিনি খেলেছেন যেখানে ভারতের হার নিশ্চিত ছিল কিন্তু দ্রাবিড় মান বাঁচিয়েছেন ভারতের। এর পরবর্তীতে এসেছিলেন পুজারা (Team India)।
তবে পুজারার অবসস্র নেওয়ার পর সেই জায়গা নিয়ে যে শূন্যস্থান তৈরি হয়েছিল সেই স্থান এখনও পূরণ হয়নি। সেই জায়গা নিয়ে বিতর্কের শেষ নেই। একাধিক ক্রিকেটারকে সেই জায়গায় খেলানো হলেও কেউ দলের জন্য সেই ভরসা দিতে পারেননি। এবার সেই ঘাটতি মেটাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান টেস্টের আগে দলের সহকারি কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, ভবিষ্যতে এই জায়গায় সাই সুদর্শন বা দেবদত্ত পডিক্কলকেই খেলানো হতে পারে। পুজারার অবসরের পর এই তিন নম্বরে শুভমন গিল, সুদর্শন, করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে। সেখানে সুদর্শন ৬টি টেস্ট খেললেও গড় মাত্র ২৭ (Team India)।
আরও পড়ুন: Sri Lanka Fire Accident: শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ১১
সাংবাদিক বৈঠকে দুশখাতে বলেন, ‘তিন নম্বরে অনেক বদল হয়েছে। এটা ঠিক নয়। ওই জায়গার জন্য যে কোনও একজনকে বেছে নিয়ে তাঁকেই ধরে রাখা দরকার।’ তিনি আরও বলেন, ‘তিনে ব্যাট করা বেশ শক্ত। খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঘরোয়া ক্রিকেটে দেবের অনেক রান রয়েছে সব ফরম্যাটেই। সাই আইপিএলে গুজরাটের হয়ে রান পেয়েছে। ফলে দু’জনেই ফর্মে রয়েছে।’
তিনি এর সঙ্গে আরও যোগ করেন, ‘যে-ই খেলুক না কেন তাকে সময় দেওয়া হবে। আমরা এখন একটা টেস্ট খেলে দু’মাস আর খেলব না। তার পর দুটো টেস্ট খেলে আবার কিছু দিনের বিরতি। এই ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে (Team India)।’


