Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স ১৩.৮৪ পয়েন্ট উঠে শেষ করেছে ৭৪,৩৬০.০১ পয়েন্টে (Sensex and Nifty50)।
সাবধানী স্টক মার্কেট (Sensex and Nifty50)
বৃহস্পতিবার স্টক মার্কেটে যে পরিবর্তন দেখা গেছে সেটা খুবই সামান্য। দিনের শেষে সেনসেক্স মাত্র ১৩ পয়েন্ট উঠে শেষ করেছে। সারাদিনের টালমাটাল পর এই ১৩ পয়েন্টকে আর আনলাকি ১৩ বলা যাবে না। খুব তাড়াতাড়ি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানিটারি পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। সেই সোনে সামনে আসবে জিডিপি সংক্রান্ত তথ্য সামনে আসবে। এই ঋণনীতির ঘোষণা আসার আগে সাবধানী মনোভাব দেখিয়েছে স্টক মার্কেট (Sensex and Nifty50)।
লগ্নিকারীরা এই সময় নজর রাখছেন স্টক মার্কেটের উপর। বৃহস্পতিবার সেনসেক্স ১৩.৮৪ পয়েন্ট বেড়ে শেষ করেছিল ৭৪,৩৬০.০১ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ সূচক ১০.৯৫ পয়েন্ট উঠেছে। যার জেরে এই সূচক শেষ করেছে ২৩৪১৬.৫৫ পয়েন্টে।
এই দিন ফ্ল্যাট নোটে শেষ করেছে মার্কেট। তবে গত কয়েককদিনের বিচার করলে সেনসেক্স এবং নিফটি বড় ধাক্কা খেয়েছে। বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন RBI ঋণনীতি এবং জিডিপি তথ্য সামনে আসার পরে লগ্নির বিষয়টি আরও স্পষ্ট হবে বলেই আশা করছেন (Sensex and Nifty50)।
এক প্রতিবেদন অনুযায়ী ভারতে রেপো রেট একই জায়গায় রাখা হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে চলতি বছরের শেষ দিকে ইন্টারেস্ট বাড়ানো হতে পারে। অনেকেই এই আবহে তাকিয়ে রয়েছেন ভারতের অর্থনীতি কোন দিকে যায় সেই দিকে। সেই স্বাস্থ্য দেখার পর তাঁরা সিদ্ধান্ত নেবেন।
বৃহস্পতিবার বিশ্ব বাজারে দাম কমেছে তেলের। ১.৪২ শতাংশ দাম কমেছে ব্রেন্ট ক্রুড অয়েলের। WTI ক্রুডের দাম কমেছে ১.২০ শতাংশ। সেই কারণেই দালাল স্ট্রিটে ধাক্কা কম লেগেছে বলে মনে করছেন বিশ্লেষকরা (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


