Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অল্প কমলেও সেটা মার্কেটের নিরিখে খুব বেশি বড় বদল নয় (Stocks)।
সতর্কতার বাজারে নজরে ৪ স্টক (Stocks)
শেয়ার বাজার যে কোন সময় যে কোন দিকে ঘুরে যেতে পারে। সাপ লুডোর এই খেলায় অনেক সময়েই নানা কারণে সাবধানী পন্থা অবলম্বন করেন লগ্নিকারীরা। তেমনই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকের আগে সতর্ক লগ্নিকারীরা। শেষ ক্লোসিংয়ের থেকে মাত্র ১৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স এবং নিফটি৫০ বেড়েছে ১১ পয়েন্ট (Stocks)।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুক্রবারের ট্রেডিং সেশনে মিউটেড স্টার্টের ইঙ্গিত মিলছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। এশিয়ার বিভিন্ন বাজারে ধসের কারণে চিন্তা বাড়ছে ভারতের শেয়ার মার্কেট নিয়েও। এই মুহূর্তে দাঁড়িয়ে লগ্নিকারীরা তাকিয়ে রয়েছে আরবিআই-এর সিদ্ধান্তের দিকে। সেই সিদ্ধান্ত যদি মার্কেট সেন্টিমেন্টকে কিছুটা আপলিফ্ট করতে পারে। তবে এখন দেখার মার্কেটের অবস্থা কোন দিকে যায় বা তার গতি প্রকৃতি কেমন থাকে সেই দিকে।

শুক্রবার সকাল থেকে গিফ্ট নিফটি শেষ ক্লোসিংয়ের থেকে ডাউন রয়েছে ১৭ পয়েন্ট। যা মিউটেড স্টার্টের ইঙ্গিত দিচ্ছে। তবে বিশ্লেষকরা পতনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। এশিয়ার বাকি মার্কেটে ধস নামলেও মার্কিন বাজারে বৃদ্ধি আশায় রেখেছে লগ্নিকারীদের। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় অঙ্কের কোনও বদল হয়নি। ব্রেন্ট ক্রুড অলয়েল রয়েছে ৯৫ ডলারের আশেপাশে আর সেটাই কিছুটা স্বস্তিতে রেখেছে লগ্নিকারীদের। এই আবহে বেশ কয়েকটি স্টকের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, জেনে নিন সেই স্টকগুলি কী কী (Stocks)।
আরও পড়ুন: Sensex and Nifty50: আরবিআই-র ঋণনীতির আগে কোথায় দাঁড়িয়ে দালাল স্ট্রিট?
- অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস: এই সংস্থার শেয়ার নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার প্রতি স্টকের দাম ১৩৭৭ টাকা। এর টার্গেট প্রাইস ১৪৮০ টাকা এবং স্টপ লস ১৩১৩ টাকা।
- ব্লিস জিভিএস ফার্মা: এই সংস্থার শেয়ার নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের বর্তমান দাম ৪৫৬ টাকা। এর টার্গেট প্রাইস ৪৯৯ টাকা এবং স্টপ লস ৪৩০ টাকা।
- হোনাসা কনজিউমার: এই সংস্থার স্টকের বর্তমান দাম ৪১৭ টাকা। এর টার্গেট প্রাইস ৪৫০ টাকা এবং স্টপ লস ৩৯৬ টাকা।
- কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস: হেলথকেয়ার সেক্টরের এই স্টকের থেকেও লাভের আশা রাখছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের বর্তমান দাম ৭৬৫ টাকা। এর টার্গেট প্রাইস ৮৩০ টাকা এবং স্টপ লস ৭২৫ টাকা (Stocks)।


