Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ফুটবল বিশ্বকাপে আরও ক্ষমতা বাড়ানো হচ্ছে ভার-এর। এবার অকারণে ফুটবলাররা সময় নষ্ট করলেই পড়বেন বিপদে (World Cup)।
ক্ষমতা বাড়ছে ভার-এর (World Cup)
প্রযুক্তির হাতছানি আর তার ব্যবহার থেকে বাদ নেই কোনও ক্ষেত্র। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার এখন নির্ভর করি প্রযুক্তির উপর। ক্রীড়া জগতেও সেই প্রযুক্তি এখন নিত্যদিনের অঙ্গ। ক্রিকেট থেকে ফুটবল, সেখানে প্রতিটা সূক্ষ মুহূর্ত ধরা পড়ে প্রযুক্তির কাছে। আর এবার সেই প্রযুক্তির আরও ক্ষমতা বাড়ছে ফুটবল বিশ্বকাপে (World Cup)।
আধুনিক ফুটবল সব দিক থেকেই বদলে গেছে। সেই আমূল পরিবর্তনে যেমন প্লেয়ারদের ফিটনেস হোক খেলার ধরণ বদলেছে তেমনই বদলেছে প্রযুক্তির ব্যবহার। এছাড়াও এখন বহু কাজ সহজ করে দিচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা। সেখানেও কয়েক মিনিটের মধ্যেই সমস্ত ডেটা চলে আসছে হাতের মুঠোয়। সেই মত নিজেদের রণ কৌশল সাজিয়ে নিতে পারছে প্রতিটা দল। আসন্ন ফুটবল বিশ্বকাপে এবার বেশ কিছু নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। ম্যাচের গতি যাতে শ্লথ না হয় এবং ম্যাচে খেলোয়াড়সুলভ মনোভাবে যাতে কোনও আঁচ না আসে সেই কারণেই এই পরিবর্তন।
এই বিশ্বকাপ ঐতিহাসিক কারণ এই মেগা টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ৪৮টি দেশ। তবে শুধু দেশ সংখ্যা নয় এমন কিছু নিয়ম আসছে যা বদলে দেবে আধুনিক ফুটবলের সংজ্ঞা। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড কিছু নিয়মের পরিবর্তনের কথা জানিয়েছে। বিশ্বকাপ থেকেই সেই নিয়ম চালু হতে চলেছে (World Cup)।
ফুটবলে একটি পরিচিত প্রযুক্তি হল ভার। এই ভার ভুল করে দেখানো দ্বিতীয় হলুদ কার্ড, শাস্তি দেওয়া, ভুল করে কর্নার দেওয়া ইত্যাদি ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। ফাউল হলেও সেক্ষত্রে ভার-এর নজরে থাকবে সেটা। কর্ণার নেওয়ার ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় অবৈধ ভাবে ডিফেন্ডারকে আটকানোর চেষ্টা করা হয় এবার সেটাও থাকতে চলেছে নজরে। খেলার মাঝে কোনও ঘটনা ঘটলে ম্যাচ রেফারি মাঠের পাশে রাখা মনিটরে গিয়ে চেক করবেন এবং এরপর সিদ্ধান্ত জানাবেন।
ফুটবলে শৃঙ্খলা বজায় রাখতে নিয়ম আরও কঠিন করা হচ্ছে। ফুটবলে এমন অনেক মুহূর্ত তৈরি হয় যখন দেখা যায় দুই দলের ফুটবলারদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। সেই সময় যদি ফুটবলাররা হাত দিয়ে মুখ ঢেকে বা জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু বলেন তবে সেক্ষত্রে সরাসরি লাল কার্ড দেখানো হবে। সাধারণ কথাবার্তা এর থেকে বাদ। আবার কেউ যদি কোনও দল রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান তবে সেই ম্যাচ ছেড়ে দিয়েছে বলেই গণ্য করা হবে।
আরও পড়ুন: Stocks: ঋণনীতি ঘোষণার আগে শুক্রবারের নজরে ৪ স্টক
এছাড়াও কড়া ব্যবস্থা নেওয়া হবে সময় নষ্টের বিরুদ্ধে। থ্রো-ইন এবং গোল-কিকের ক্ষেত্রে রেফারিরা কাউন্টডাউন করবেন পাঁচ সেকেন্ডের। তার মধ্যে সেই কাজ সম্পন্ন না করলে বিপক্ষ দল বাড়তি সুবিধা পাবে। দেরি করে গোল-কিক করলে বিপক্ষ দলকে কর্ণার দেওয়া হবে। পরিবর্ত প্লেয়ারকে এখন থেকে ১০ সেকেন্ডের মধ্যে ছাড়তে হবে মাঠ (World Cup)।
অনেক সময় দেখা যায় চোট পেয়ে অতিরিক্ত কিছু সময় নষ্ট করতে। এবার সেই প্রবণতা বন্ধ করতে চলেছে। যে সব ফুটবলার মাঠে চিকিৎসা করা হচ্ছে তাঁদের খেলা শুরু হয়ে যাওয়ার পরেও মাঠের বাইরে থাকতে হবে এক মিনিট। এমনকি চোটের সময় সাময়িক খেলা বন্ধ থাকলে প্লেয়াররা কোচের সঙ্গে গিয়ে পরামর্শ করতে না পারেন সেই দিকেও নজর রাখা হবে।
উত্তর আমেরিকার গরমের মধ্যে আয়োজিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তাই প্রতি অর্ধে তিন মিনিটের জলপানের বিরতি রাখা হচ্ছে এই মেগা টুর্নামেন্টে (World Cup)।


