Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের পর এবার ইংল্যান্ডের সিরিজে নেই হার্দিক পান্ডিয়া। বিরাটের ভাগ্য পরীক্ষা সোমবার (Hardik Pandya)।
হার্দিক থাকছেন না ইংল্যান্ড সিরিজে (Hardik Pandya)
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই ভারত নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে। এবার সেই সিরিজের আগেই ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। আইপিএল-এ চোট পেয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। সেই চোট এখনও সারেনি পুরোপুরি আর সেই কারণে ইংল্যান্ড সিরিজে নেই তিনি। অন্যদিকে চোট রয়েছে বিরাটেরও। তবে তাঁর ভাগ্য নির্ধারণ হবে সোমবার (Hardik Pandya)।
ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছেন হার্দিক। আর সেই কারণেই আফগানিস্তানের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও এক দিনের সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। ৫০ ওভারের ম্যাচের ধকল নেওয়ার মতো জায়গায় নেই হার্দিক। ২২ জুন পরীক্ষা দেবেন কোহলি তারপর জানা যাবে তিনি ইংল্যান্ড সফরে থাকছেন কিনা।

আইপিএল চলাকালীন পিঠে চোট পান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। কয়েকটি ম্যাচ তিনি মাঠে না নামলেও শেষ দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। এখন তিনি রয়েছেন বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স-এ। সেখানেই রিহ্যাব চলছে তাঁর। বোর্ড সূত্রের খবর ওয়ানডে ম্যাচ খেলার মত ফিট নন তিনি আর সেই কারণেই এক্ষুণি মাঠে ফিরতে দেখা যাবে না তাঁকে।
আরও পড়ুন: Turkey vs Paraguay: প্যারাগুয়ের রেকর্ড গোলে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ তুরস্কের
হার্দিকের পাশাপাশি আইপিএল-এর সময় চোট পান বিরাট কোহলিও। তিনি এখন সপরিবার লন্ডনে রয়েছেন। সেখানে রিহ্যাব চালাচ্ছেন তিনি। ফিটনেসের সমস্যা প্রায় নেই সূত্রের খবর। আগামী ২২ জুন তিনি বেঙ্গালুরুর সিওইতে আসবেন এবং ফিটনেস পরীক্ষা দেবেন। সম্ভবত সে দিনই ইংল্যন্ড সফরের এক দিনের দল নির্বাচন করবেন অজিত আগরকরেরা। টি-টোয়েন্টি সিরিজের দল আগেই ঘোষণা করেছে বিসিসিআই, এখন দেখার ইংল্যান্ডের বিরুদ্ধে দলে কে কে জায়গা পান (Hardik Pandya)।


