Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৫ বছরের কিশোরের দাপটে ঘোল খেয়েছেন বিশ্বমানের বোলাররা। এবার তাঁর দাপটে নড়েচড়ে বসল সম্প্রচারকারী সংস্থা (Vaibhav Sooryavanshi)।
বৈভবের দাপটে ক্রিকেট বিশ্ব (Vaibhav Sooryavanshi)
ভারতের ক্রিকেটে এখন উদীয়মান তারকার নাম বৈভব সূর্যবংশী। ক্রিকেট বিশ্বে অন্যতম রাইসিং স্টার বৈভব। রাজস্থানের হয়ে এই তরুণ ওপেনারের দাপটে ঘোল খেয়েছেন বিশ্বমানের বোলাররা। এই তরুণ তুর্কির জনপ্রিয়তা এখন ক্রিকেট বিশ্বের সমস্ত কোণায়। যে কোন প্রতিষ্ঠিত তারকার সমান এখন বৈভবের জনপ্রিয়তা (Vaibhav Sooryavanshi)।
বৈভবের সেই জনপ্রিয়তার কারণে এবার নড়েচড়ে বসল সম্প্রচার সংস্থা। বৈভবের দাপটে নজিরবিহীন সিদ্ধান্ত নীল সম্প্রচার সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে ভারত ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ এবং আফগানিস্তান ‘এ’-র ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ সরাসরি সম্প্রচার করা হবে টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে।
সাধারণ ভাবে দেখা যায় ‘এ’ দলের সিরিজ নিয়ে খুব বেশি উত্তেজনা দেখা যায় না। সম্প্রচারের খুব বেশি আলো এসে পৌঁছায় না। সীমিত ক্ষেত্রেই অনুষ্ঠিত হয় এই সকল প্রতিযোগিতা। তবে আইপিএল-এ বৈভব দাপট দেখার দেখার পর থেকে এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে তাঁকে দেখার উন্মাদনা বেড়েছে কয়েক গুণ। সেই আবেগের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত এবার (Vaibhav Sooryavanshi)।

আরও পড়ুন: Panagarh: পানাগড়ে নিরাপত্তা ভাঙার ছক? অত্যাধুনিক ক্যামেরা ঘিরে চাঞ্চল্য
শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ আগামী ৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত। অংশ নেবে ভারত ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ এবং আফগানিস্তান ‘এ’। ২১ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে। ভারত ‘এ’ দলের নেতৃত্বে রয়েছেন তিলক ভর্মা, সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যাবে রিয়ান পরাগকে। তবে সমর্থক এবং ক্রিকেট বিশ্লেষকদের নজর যে বৈভবের দিকেই থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
শুধু সম্প্রচার স্বত্ব কেনাই নয়, সোনি স্পোর্টস ইতিমধ্যেই নিজেদের প্রচার অভিযানে বৈভবকে মুখ হিসেবে ব্যবহার শুরু করেছে। সংস্থার প্রচারমূলক স্লোগানেও উঠে এসেছে ভারতের এই তরুণ তুর্কির নাম। ‘The Sooryavanshi Express is coming to light up the stage in a high-octane Tri-Series’— এই বার্তার মাধ্যমে স্পষ্ট যে পুরো প্রতিযোগিতার প্রধান আকর্ষণ শুধুই বৈভব (Vaibhav Sooryavanshi)।


