Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সল্টলেকে মুষল ধারে বৃষ্টি ও ঝড়ে গাছ উপড়ে পড়লো রাস্তায় রাখা গাড়ির ওপর (Salt Lake)। গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। একজন পথচারি আহত। তাকে বিধাননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গাছ পড়ে থাকায় রাস্তায় যান চলাচল বন্ধ। ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানার পুলিশ।

রাস্তায় যান চলাচল বন্ধ (Salt Lake)
শুক্রবার ভোরের মুসলধারায় বৃষ্টি ও ঝড়ের কারণে সল্টলেকের AE ব্লকের ১৩ নাম্বার বাড়ির সামনে বড়ো গাছ উপড়ে পড়ে একটি গাড়ির ওপর। রাস্তার ওপর রাখা গাড়িটি তুবড়ে মুচড়ে যায়। রাস্তায় যান চলাচল বন্ধ। রাস্তা থেকে গাছ কেটে সরানোর কাজ শুরু করেছে বিধাননগর পৌর কর্মীরা। আচমকা গাছ পড়ে একজন পথচারী আহত হয়েছে বলে খবর। তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানার পুলিশ।
আবহাওয়ার পরিস্থিতি (Salt Lake)
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলপাইগুড়ির ঘাট্টিয়া চা বাগান ও আলিপুরদুয়ারের চেপানে সর্বোচ্চ ১০ সেমি করে বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মেদিনীপুরে সর্বোচ্চ ৭ সেমি বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।

আরও পড়ুন: Councillor Arrested: শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর
তাপমাত্রার পারদ চড়েছিল কলাইকুণ্ডায়, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের মালদহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকাল অর্থাৎ শুক্রবার মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।



