Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: লোকভবনের সামনে দুর্ঘটনা। সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম কলকাতা পুরসভার কর্মী (Kolkata Accident)। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে।

দুমড়ে-মুছড়ে মোটরবাইক (Kolkata Accident)
জানা গিয়েছে, হাওড়া থেকে রওনা দিয়ে ২৬এ সরকারি বাস কামালগাজি যাচ্ছিল। লোকভবন থেকে বাঁ দিকে কেসি দাস মোড়ের দিকে যাওয়ার সময় বিপত্তি ঘটে। সেই সময় পেছন থেকে একটি মোটরবাইক ওভারটেক করে সোজা রেড রোডের দিকে বেরোনোর চেষ্টা করে। চাকার তলায় চলে যায় মোটরবাইক চালক। দুমড়ে-মুছড়ে গিয়েছে মোটরবাইক।

আরও পড়ুন: Councillor Arrested: শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর
পায়ে গুরুতর আঘাত (Kolkata Accident)
পুরসভার কর্মীর পরিচয় জানা যায়নি। তাঁর ডান দিকের পায়ে গুরুতর আঘাত রয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।



