Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ন চক্রবর্তী: নতুন সরকার গঠনের (Cabinet Portfolio Delay) পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পূর্ণাঙ্গভাবে মন্ত্রীদের দফতর বণ্টনের ঘোষণা হয়নি। শপথ নেওয়ার পর থেকে মন্ত্রীরা প্রশাসনিক বৈঠকে যোগ দিচ্ছেন, সরকারি গাড়িতেও যাতায়াত করছেন, কিন্তু তাঁদের মধ্যে অনেকেই এখনও জানেন না কোন দফরের দায়িত্ব তাঁরা পাবেন।
রাজনৈতিক মহলে আলোচনা (Cabinet Portfolio Delay)
এই পরিস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা (Cabinet Portfolio Delay) আলোচনা। সরকার গঠনের পর সাধারণত দ্রুত দফতর বণ্টনের প্রক্রিয়া সম্পন্ন হলেও এবার তা দীর্ঘায়িত হওয়ায় জল্পনা আরও বেড়েছে। রাজনৈতিক সূত্রের দাবি, বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর নিয়ে দলের অন্দরে মতপার্থক্য তৈরি হয়েছে। সেই কারণেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে কিছুটা সময় লাগছে।
দিল্লিতে মুখ্যমন্ত্রী
দলীয় মহলের একাংশের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। সেই আলোচনা শেষ হওয়ার পরই মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ হতে পারে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সফরও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Soham Chakraborty: অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, দায়ের FIR
এদিকে প্রশাসনিক কাজের গতি বজায় রাখতে দ্রুত দফতর বণ্টনের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। কারণ মন্ত্রীরা দায়িত্ব না পেলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রকল্পের কাজেও দেরি হতে পারে।


