Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার দক্ষিণ গঙ্গাধরপুর এলাকার মনসাতলা প্রাক্তন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গৌরী হালদার ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে (Pathar Pratima)।

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় (Pathar Pratima)
আহতদের প্রথমে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গৌরী হালদারসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গৌরী হালদারের স্বামী গোপাল হালদারের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দাবি, অভিযুক্তরা জায়গার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক বেড়া দেওয়ার চেষ্টা করছিল।
হামলা চালানো হয় (Pathar Pratima)
সেই কাজে বাধা দেওয়ায় তাঁদের উপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা বিজেপি সমর্থক। অন্যদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির স্থানীয় প্রতিনিধি প্রতাপ হালদার সমস্ত রাজনৈতিক অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন: Councillor Arrested: শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর
ঘটনার কারণ
এটি সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে ঘটেছে। তিনি জানান, যাদের সঙ্গে বিবাদ চলছে তারা গৌরী হালদারের কাকার ছেলে সম্পর্কিত আত্মীয় এবং পারিবারিক দ্বন্দ্বকেই রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।



