Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত (Soham Chakraborty) মুখ এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় FIR দায়ের করা হয়েছে। অভিযোগকারী এক চলচ্চিত্র প্রযোজকের দাবি, একটি ছবিতে অভিনয়ের জন্য সোহমের সঙ্গে চুক্তি হয়েছিল এবং সেই বাবদ তাঁকে বড় অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পরেও তিনি ছবির কাজ শুরু করেননি বা শুটিংয়ে উপস্থিত হননি বলে অভিযোগ।
চারু মার্কেট থানায় অভিযোগ (Soham Chakraborty)
এই ঘটনাকে কেন্দ্র করে চারু মার্কেট থানায় অভিযোগ জমা পড়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। অভিযোগে একাধিক ধারাও যুক্ত করা হয়েছে, যার মধ্যে গুরুতর অভিযোগের ধারাও রয়েছে বলে সূত্রের খবর। অভিযোগকারী প্রযোজকের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও কোনও সমাধান হয়নি। শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তিনি। তবে এই ঘটনায় সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি।
এদিকে, এটি প্রথমবার নয় যখন সোহম চক্রবর্তীর নাম বিতর্কে জড়াল। অতীতেও তাঁকে ঘিরে নানা ঘটনা সংবাদ শিরোনামে উঠে এসেছে। ফলে নতুন এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে চলচ্চিত্র মহল এবং রাজনৈতিক অঙ্গনে।


