Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গরমের দিনে আম খেতে ভালোবাসেন না (Aamras Puri) এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর সেই আম দিয়েই তৈরি করা যায় গুজরাটের অত্যন্ত জনপ্রিয় একটি পদ- আম রস ও পুরি। মিষ্টি, সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর এই খাবার গুজরাটের ঘরে ঘরে বিশেষভাবে জনপ্রিয়।
আম রসের রেসিপি (Aamras Puri)
আম রস তৈরির জন্য (Aamras Puri) প্রথমে ৪-৫টি পাকা ও মিষ্টি আমের খোসা ছাড়িয়ে শাঁস বের করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে আমের শাঁসের সঙ্গে সামান্য চিনি, এক চিমটি এলাচ গুঁড়ো এবং অল্প দুধ বা জল মিশিয়ে মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করা যায়।

পুরি বানাবেন কিভাবে?
অন্যদিকে পুরি তৈরির জন্য একটি পাত্রে আটা, সামান্য লবণ এবং অল্প তেল মিশিয়ে শক্ত করে মেখে তৈরি করতে হবে। মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে নিতে হবে। এরপর গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকো পুরি।
আরও পড়ুন: TMC: বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগ বেআইনি! পরিষদীয় ইস্যুতে আদালতের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস!
পরিবেশনের সময় একটি বাটিতে ঠান্ডা আম রস এবং তার সঙ্গে গরম গরম পুরি পরিবেশন করা হয়। মিষ্টি আম রসের সঙ্গে খাস্তা পুরির এই কম্বিনেশন মুখে লেগে থাকবে।


