Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই (Cyclone Update) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সোমবার সকালের মধ্যে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।
তৈরী হয়েছে নিম্নচাপ অঞ্চল (Cyclone Update)
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য ও সংলগ্ন (Cyclone Update) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর রবিবার গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হলে তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হওয়ার আশঙ্কা।
ভারী বর্ষণের পূর্বাভাস (Cyclone Update)
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবার থেকে শুক্রবারের মধ্যে হালকা বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Saturday Horoscope 2026: কর্মজীবনে স্বীকৃতি, ব্যবসায় নতুন দিশা! আজ সৌভাগ্যের ইঙ্গিত এই পাঁচ রাশির
মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী সমুদ্রে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, দমকা হাওয়ার ক্ষেত্রে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগ হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


