Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিজিৎ লুইস, নদিয়া: হোস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণীর (Minor Girl Death) ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম সঞ্জনা মণ্ডল(৭)। বাড়ি ভীমপুর থানার সন্ধ্যামাঠ পাড়া এলাকায়।
কী জানা গিয়েছে? (Minor Girl Death)
পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রী কৃষ্ণনগরের কুইন্স উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। স্কুলের হোস্টেলে থেকেই পড়াশোনা করত। শুক্রবার বাড়ি থেকে হোস্টেলে গিয়েছিল সে। শনিবার ভোরে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তার বাবা মৃত্যু সংবাদ জানতে পারেন।
আরও পড়ুন: TMC Relief Row: তৃণমূল নেতার বাড়িতে ‘ত্রাণ কাণ্ড’! বিপুল সরকারি সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য সরিষায়!
শৌচাগারে মেয়ের নিথর দেহ
এরপর তিনি হোস্টেলে গিয়ে দেখেন শৌচাগারে মেয়ের নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাবার দাবি মেয়ের হাতে ক্ষত রয়েছে, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার। যদিও এ বিষয়ে মুখ খোলেননি স্কুল কর্তৃপক্ষ।


