Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির (Weather Forecast) সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মেঘলা আকাশ (Weather Forecast)
শনিবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী (Weather Forecast) এলাকায় আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ এবং বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। দমদম, কেষ্টপুর, বাগুইআটি ও বিমানবন্দর সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রধ্বনিও শোনা যায়।
ভারী বর্ষণের আশঙ্কা
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু জেলায় ভারী বর্ষণের আশঙ্কাও করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, নিরাপদ আশ্রয়ে থাকা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কৃষিক্ষেত্রেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: Minor Girl Death: স্কুলের শৌচাগারে মেয়ের মৃত্যু, খুনের অভিযোগ তুললেন বাবা!
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল ও উত্তরবঙ্গ-সংলগ্ন এলাকায় সক্রিয় ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের জেরেই এই অস্থির আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।


