Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এবার শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ ফুটের মূর্তি কলকাতায় বসানো হবে(Shyamaprasad Idol)।
পথিকৃৎ শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা (Shyamaprasad Idol)
ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবারে বিজেপির বিধানসভা নির্বাচনে জয়ের সূত্র ধরে সংবাদ শিরোনামে শ্যামাপ্রসাদ। বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি দলের পূর্বসূরির কথা মনে রেখেই ভোটে জয়ে উদ্বুদ্ধ হন তাঁরা। এবার সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেই শ্রদ্ধা জানানো আয়োজন করল রাজ্য বিজেপি।
কলকাতার বুকে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি (Shyamaprasad Idol)
সূত্রের খবর সব ঠিক থাকলে কলকাতার বুকে এবার বসবে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি। ১২৫ ফুটের বিশাল মূর্তি বসবে রাজ্যের রাজধানী শহরে। ৬ জুলাই, শ্যামাপ্রসাদের জন্মদিনে এই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।
গুজরাটে বল্লভভাই পটেলের মূর্তি (Shyamaprasad Idol)
ক্ষমতায় এসে ২০১৮ সালে গুজরাটের কেভাদিয়ায় নরেন্দ্র মোদি সর্দার বল্লভভাই পটেলের মূর্তি স্থাপন করেন। ১৮২ ফুট উঁচু এই মূর্তি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সেই মূর্তি স্থাপনের সূত্র ধরেই এবার বাংলায় ক্ষমতায় আসার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসাতে চলেছে রাজ্য বিজেপি।



