Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: মদ খেয়ে ঠাকুর দেখা আর নয়। এবার পুজো মণ্ডপে প্রবেশের আগেই হবে পরীক্ষা। গেটেই ব্রেথ অ্যানালাইজার দিয়ে মেপে দেখা হবে অ্যালকোহলের মাত্রা। মত্ত অবস্থায় ঠাকুর (Durga Puja) দেখতে এলেই ‘নো এন্ট্রি’! জারি করা হল নির্দেশিকা।
মণ্ডপের মুখে ব্রেথ অ্যানালাইজার! (Durga Puja)
উৎসবের মরসুমে মদ খেয়ে পুজো মণ্ডপে ঢুকে মাতলামি কিংবা দর্শনার্থীদের হয়রানি আর বরদাস্ত নয়! দুর্গোৎসবে প্যান্ডেল-হপিং নিয়ে অভাবনীয় ও কঠোর সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতার অন্যতম হেভিওয়েট পুজো ভবানীপুর চক্রবেড়িয়া সর্বজনীন।
আরও পড়ুন:Anandapur Fire: স্বামীর লাশ ফিরেছে ঘরে, মেলেনি সাহায্যও! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আনন্দপুরের সুমিত্রা
চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব (Bhabanipur Chakraberia Durga Puja) কমিটির তরফে জারি করা নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর দিনগুলিতে মণ্ডপের মূল প্রবেশপথেই বসানো থাকবে ব্রেথ অ্যানালাইজার (Breath Analyzer) মেশিন। দর্শনার্থীদের মধ্যে কারও গতিবিধি বা আচরণে সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হবে। রক্তে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, কোনও অবস্থাতেই মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না।
প্রতিবছর পুজোয় (Durga Puja) ভিড়ের সুযোগ নিয়ে মদ্যপ ব্যক্তিদের অভদ্র আচরণের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে, বিশেষ করে মহিলাদের। দর্শনার্থীদের নিরাপত্তা এবং পুজোর পবিত্র পরিবেশ বজায় রাখতেই এই ঐতিহাসিক নির্দেশিকা। পুজো কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ দর্শনার্থীরাও।
আরও পড়ুন: High Court: হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগ, কে পেলেন কলকাতা হাইকোর্টের দ্বায়িত্ব?
উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য জুড়ে দুর্গাপুজোর অষ্টমীর দিন সমস্ত মদের দোকান সম্পূর্ণ বন্ধ বা ‘ড্রাই ডে’ রাখার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সেই বার্তার সঙ্গে সুর মিলিয়ে এবার দক্ষিণ কলকাতার এই প্রথম সারির ক্লাব পুজো মণ্ডপে ব্রেথ অ্যানালাইজার চালু করে পুজোয় (Durga Puja) এক নতুন নজির গড়ল।


