Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সবটা ঠিকই ছিল এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল ভারতের নতুন টি-টোয়েন্টি দলের অধিনায়কের (BCCI)।
শ্রেয়সের কাঁধে নেতৃত্বের দায়িত্ব (BCCI)
জল্পনা চলছিল তবে শুধু জল্পনা বলা ভুল হবে বোর্ড কার্যত সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়া হবে সূর্যকুমার যাদবকে। তাঁর জায়গা নতুন অধিনায়ক হিসেবে বোর্ড বেছে নিয়েছে শ্রেয়স আইয়ারকে। তবে শোনা যাচ্ছিল এতে গম্ভীরের মত ছিল না। গম্ভীর ছিলেন সূর্যকুমারের পক্ষে। তবে গম্ভীরের অমত উপেক্ষা করেই বোর্ড নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল (BCCI)।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ব্যাটার হিসেবে তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রায় দুই বছর তিনি ব্যাট হাতে সেই ভাবে রান পাননি। ২০২৬ আইপিএল-এও তিনি ব্যর্থ হয়েছেন রান করতে। সেই কারণেই সূর্যর উপর আর আস্থা রাখতে পারেনি বোর্ড। শুধু যে সূর্যকুমারকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে টা নয় বরং আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি তিন।
অন্যদিকে সদ্য শেষ হওয়া আইপিএল-এ শ্রেয়স পাঞ্জাবের অধিনায়ক ছিলেন। আইপিএল-এ অধিনায়ক হিসেবে যেমন ভাল পারফর্ম করেছেন তিনি তেমনই ব্যাট হাতেও সফল শ্রেয়স। এর আগে যেমন শ্রেয়সের নেতৃত্বে কেকেআর ট্রফি জিতেছিল তেমনই তিনি পাঞ্জাবকে গত মরশুমে ফাইনালে তুলেছিলেন। এবার সেই সফলতার পুরস্কার পেলেন তিনি। তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের মুখে শ্রেয়স আর সেটা শুধু ব্যাটার হিসেবে না দলের অধিনায়ক হিসেবে (BCCI)।

অন্যদিকে ক্রিকেট বিশ্বে যাঁকে নিয়ে শোরগোল পড়ে গেছে সেই তরুণ বৈভবও ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেকের পথে। ২০২৬ আইপিএল-এ তাঁর নামে রয়েছে একাধিক রেকর্ড। এছাড়াও কমলা টুপির মালিক তিনি। তবে বৈভব এখন সর্বত্র আলোচনায়। ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড টেস্ট ম্যাচের মধ্যেও তিনি চলে এসেছেন আলোচনায়। এবার রাজস্থানের এই বিধ্বংসী ওপেনার জায়গা পেলেন এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলে।
তিনটি দলেই রয়েছেন বৈভব। এছাড়াও নতুন মুখ হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব। ভারতীয় দলে খেলার সুযোগ পেলে শচীন টেন্ডুলকারের ১৬ বছর ২০৫ দিনে জাতীয় দলের হয়ে খেলার রেকর্ড ভেঙ্গে দেবেন ১৫ বছর ৭১ দিন বয়সী বৈভব। টি-২০ বিশ্বকাপের পর এই তিন দলে ও জায়গা হয়নি শুভমন গিলের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও এশিয়ান গেমসের দলে জায়গা পেয়েছেন জশপ্রীত বুমরা। তবে কোন দলেই জায়গা হয়নি, হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিঙরা।
আরও পড়ুন: Drug Smuggling Bust: সীমান্তে পাচারের আগেই পুলিশের জালে ২ পাচারকারী, উদ্ধার ১৯০ বোতল ফেনসিডিল
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।
এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী (BCCI)।


