Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চণ্ডীগড়ে রাহুল-গিলের সেঞ্চুরিতে অনেকটাই এগিয়ে গেল ভারত (India vs Afghanistan)।
আফগানদের বিরুদ্ধে রানের পাহাড় ভারতের (India vs Afghanistan)
বিগত বেশ কিছু টেস্ট সিরিজে মুখ থুবড়ে পড়েছে ভারত। সীমিত ফরম্যাটের ক্রিকেটে উজ্জ্বল হলেও টেস্ট ক্রিকেটকে ঘিরে থেকেছে একরাশ বিষণ্ণতা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোক বা নিউ জিল্যান্ড সিরিজ, দুই বিপক্ষের কাছে শূন্য হাতে হতাশা নিয়ে ফিরতে হয়েছে গম্ভীর বাহিনীকে। তবে এবার আবার টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারত (India vs Afghanistan)।
আইপিএল শেষ এবার ভারতের সামনে আন্তর্জাতিক ম্যাচের ঠাসা সূচি। যার প্রথম শুরু আফগানিস্তানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত। আর সেই ম্যাচেই চালকের আসনে রয়েছেন গিলরা। দীর্ঘদিন ধরে ভারতের টেস্ট দলে তিন নম্বর জায়গা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা তবে ম্যাচের আগে দলের তরফে জানানো হয়েছিল সেই পজিশনে খেলানো হবে সাই সুদর্শনকে। তেমনটাই হল আজকের দিনে।

চন্ডিগড়ে টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা শেষ হয়েছে আর সেই দিনেই নিজেদের ভিত শক্ত করে ফেলল ভারত। টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমন গিল। আর প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়ে ভারতের রান ৩৬৮। প্রথম দিনেই জোড়া সেঞ্চুরি এসেছে ভারতের তরফে। গিল এবং রাহুলের সেঞ্চুরির উপর ভর করে এই শক্ত ভিত গড়তে সক্ষম হয়েছে ভারত (India vs Afghanistan)।
আরও পড়ুন: CBSE Application Deadline: সিবিএসই দ্বাদশ শ্রেণির খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমার সময়সীমা বাড়ল
ইনিংসের শুরুতে প্রথম ধাক্কা দিতে সক্ষম হন আফগানরা। ৩২ বলে ২৪ করে ফেরেন যশস্বী জয়সওয়াল। তবে ওপেন করতে নেমে ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে আনেন কেএল রাহুল। ১০০ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তবে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন সাই সুদর্শন। ৮১ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
এরপর শুভমন গিল এবং ঋষভ পন্থি খেলার হাত ধরেন। ১৪৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন দলের অধিনায়ক শুভমন গিল। মাঝে বেশ কিছুদিন সেই ভাবে ব্যাটে রান না পেলেও এই ম্যাচে ঘুরে দাঁড়ান তিনি। অন্যদিকে ঋষভ পন্থ ৫০ রানের ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে দুজনেই অপরাজিত রয়েছেন। অধিনায়ক হিসেবে গিলের এটা ষষ্ঠ সেঞ্চুরি (India vs Afghanistan)।


