Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান। তার আগে অভিষেক শর্মা ও হার্দিককে চিন্তায় ভারতীয় শিবির। ফাইনালে দুজনের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয় (Team India)।
ফাইনালের আগে কি চোটের মুখে দুই তারকা? (Team India)
এই প্রথমবারের জন্য ভারত-পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে। সেই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। এশিয়া কাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ। দুইবারই একতরফা ম্যাচ হয়েছে আর সহজেই জয় নিজেদের নাম করে নিয়েছেন সূর্যকুমার যাদবরা। ভারতের দুই ওপেনার তাদের ব্যাটিংয়ের মাধ্যমে জয়ের ভীত তৈরী করে দিয়েছেন প্রতি ম্যাচে। বিশেষ করে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে খড়কুটোর উড়ে গেছে বিপক্ষ দলের বোলিং অ্যাটাক। অন্যদিকে ভারতের বোলিং ও ব্যাটিংয়ের বড় ভরসার নাম হার্দিক পান্ডিয়া। এবার এই দুজনকেই নিয়ে তৈরি হয়েছে সংশয় (Team India)।
সুপার ফোরের শেষ ম্যাচে ভারত মুখোমুখি নেমেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচেও ঝোড়ো ব্যাটিং করতে দেখা গেছে অভিষেক শর্মাকে। কিন্তু করেন ৩১ বলে ৬১ রান। অন্যদিকে ভারতের হয়ে প্রথম ওভার বোলিং করতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে। প্রথম ওভারেই উইকেট তুলে নেন হার্দিক। কিন্তু দুজনকেই সেদিন দেখা যায় অস্বস্তিতে। আর সেই কারণেই তৈরি হচ্ছে প্রশ্ন যে তাদেরকে কি দেখা যাবে না ফাইনালে? সেই নিয়েই এবার উত্তর দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মরকেল।
আরও পড়ুন: Child Health: অল্প বয়স, বড় বিপদ! এই ৫টি লক্ষণ জানলেই বাঁচবে সময়
প্রসঙ্গত শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে অভিষেক শর্মাকে দেখা যায় দশ ওভারের পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে, তাকে আর মাঠে ফায়ার আসতে দেখা যায় নি। সুপার ওভারেও তাকে নামতে দেখা যায় নি। অন্যদিকে হার্দিক পান্ডিয়াও প্রথম ওভারের পর মাঠে ফেরেন নি আর সেটাই চিন্তায় রাখছে ভারতিয় শিবিরকে।

এই বিষয়ে কী বললেন মর্নি মরকেল?
এই বিষয়ে ভারতীয় দলের বোলিং কোচ মরকেল-কে প্রশ্ন করা হলে তিনি জানান দুজনেরই পেশিতে তন্ ধরেছে ম্যাচের সময়। তিনি জানান অভিষেক শর্মা পুরোপুরি ফিট খেলার জন্য তবে হার্দিক নিয়ে তিনি কোনও নিশ্চিয়তা দিতে পারেননি। মরকেল বলেন ‘হার্দিক-এর ছোট কতটা গুরুতর সেটা খতিয়ে দেখার পর এবং সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ওর ফাইনালে খেলার বিষয়ে (Team India)।’


