Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মানব সুতারের স্পিনের জাদুতে তাসের ঘরের মত ভেঙে পড়ল আফগানিস্তান (Manav Suthar)।
মানব সুতারের দুরন্ত স্পেল (Manav Suthar)
নিজের অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবেন যে কোন প্লেয়ার। ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে যাঁরা বড় হন তাঁরা স্বপ্ন দেখেন দেশের জার্সিতে মাঠে নামার। আফগানিস্তানের বিরুদ্ধে সেই স্বপ্নই পূরণ হয়েছে তরুণ স্পিনার মানব সুতারের। মুল্লানপুরের মাটিতে তাঁর স্পিনার জাদুতে ধরাশায়ী আফগান শিবির (Manav Suthar)।
মানবের স্পিনের ঘায়ে ঘায়েল হয়ে ১৫২ রানেই থামল আফগানদের ইনিংস। তবে এই তরুণ স্পিনার ২২ ওভার বল করেই ভেল্কি দেখিয়েছেন। মাত্র ৩৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৬ উইকেট। তবে শুধু আফগানদের পরাস্ত করাই নয় বরং নতুন ইতিহাস লিখলেন এই তরুণ। ১৯৮৮ সালের পর ভারতের হয়ে জার্সি গায়ে সেরা বোলিং স্পেল। রবিচন্দ্রন অশ্বিন, দিলীপ দোশিদের সঙ্গে এলিট লিস্টে জায়গা করে নিলেন মানব। আর কোন রেকর্ড গড়লেন মানব?
রবিবার ম্যাচের দ্বিতীয় দিনে তিন উইকেট নিয়ে নজর কেড়েছিলেন মানব সুতার। সেই ছন্দ বজায় রাখলেন সোমবারও। বলকে দারুণ ভাবে টার্ন করানো এবং গতির তারতম্যে সব মিলিয়ে আফগান ব্যাটাররা খেয়ে হারিয়ে এলেন। ৫৬তম ওভারে শরাফুদ্দিন আসরাফকে ফেরান তিনি। এর পরেই জোড়া ধাক্কা দেন পরের ওভারেই (Manav Suthar)।

আফগানিস্তানের হয়ে একমাত্র লড়াই চালান রহমত শাহ। তাঁকেও ফিরিয়ে দেন ক্লিন বোল্ড করে। ৬০ রানে আউট হন তিনি। আবার ওই ওভারেই তুলে নেন মহম্মদ সালিমের উইকেট। ম্যাচ শেষে তাঁর নামের পাশে রইল ২২ ওভারে ৩৩ রানে ৬ উইকেট। এর মধ্যে ১০টি ওভার কোনও রান খরচ করেননি তিনি।

আরও পড়ুন: Sujit Bose High Court: হাইকোর্টে ধাক্কা সুজিত বসুর, খারিজ দ্রুত শুনানির আবেদন
১৯৮৮ সালে চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে আট উইকেট নিয়েছিলেন নরেন্দ্র হিরওয়ানি। ওই ম্যাচে মোট ১৬টি উইকেট নেন নরেন্দ্র হিরওয়ানি। ৩৮ বছর পরে সেই রেকর্ডবুকে মানব নিজের নাম তুললেন। শেষ ৩৮ বছরে টেস্ট অভিষেকে এটাই সবচেয়ে সেরা বোলিং স্পেল কোনও ভারতীয় ক্রিকেটারের। নিজের অভিষেক ম্যাচেই এলিট লিস্টেও জায়গা করে নিলেন মানব।
টেস্ট অভিষেকে ছয় উইকেট নেওয়া বোলারদের তালিকায় এতদিন ছিলেন হিরওয়ানি, অশ্বিন, দিলীপ দোশি ও সৈয়দ আবিদ আলি। এবার পঞ্চম বোলার হিসেবে এই লিস্টে নাম জুড়ল মানবের। দশম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন এই তরুণ স্পিনার। এখন দেখার ম্যাচ শেষে কতগুলি উইকেট থাকে তাঁর দখলে কটা উইকেট আসে (Manav Suthar)।


