Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
বক্তৃতার ভিডিও বিকৃত করে চালানো হচ্ছে। হামলার আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বাম নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। এই অভিযোগে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। মামলার ক্রমতালিকা অনুযায়ী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
হামলার আশঙ্কা (Dipsita Dhar)
২৬ এর বিধানসভা নির্বাচনে উত্তর দমদম বিধানসভা থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপ্সিতা (Dipsita Dhar)। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দীপ্সিতা। তার অভিযোগ তার ৪৫ মিনিটের একটি বক্তৃতা থেকে কয়েক সেকেন্ডের কিছু অংশ কেটে নিয়ে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে তিনি গত ৪ জুন নিমতা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বাম যুব নেত্রী। দীপ্সিতার আশঙ্কা, সম্প্রতি তাঁর ছবি, ফ্লেক্স, পোস্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে তাঁর বক্তৃতার যে বিকৃত অংশ ছড়িয়ে পড়েছে, তাতে তাঁর উপর হামলা করা হতে পারে।
আরও পড়ুন: Jahangir Khan Arrest: ঝুঁকে গেল ‘পুষ্পা’, পুলিশের জালে জাহাঙ্গীর খান!
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে বক্তব্য বিকৃত করা খুব একটা কঠিন কাজ নয়। সমাজে এর বিরূপ প্রভাব পড়বে বলেই আশঙ্কা বাম নেত্রীর। সাধারণ মানুষের কাছে তার ভাবমূর্তিও নষ্ট হতে পারে। এই অবস্থায় নিজের ব্যক্তিগত নিরাপত্তার কথা মাথায় রেখে আদালতের দ্বারস্থ হলেন তিনি।


