Last Updated on [modified_date_only] by Aditi Singha
প্রতিবেদন ত্রয়ণ চক্রবর্তী: কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর লাগোয়া এক অভিজাত হোটেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক জাভেদ খান, তৃনমূল বিধায়ক রথীন ঘোষও (Suvendu Adhikari)। সূত্রের খবর, তার সঙ্গে ছিলো আরও বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। যদিও সাংবাদিকরা বৈঠক নিয়ে প্রশ্ন করলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এমন কোনো বৈঠকের কথা তার জানা নেই। হোটেল থেকে বেরোনোর সময় এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক রথীন ঘোষ।

ইডি রেড (Suvendu Adhikari)
ফলতার উপনির্বাচনের মাঝেই গত মাসের বৃহস্পতিবার ১০ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। গত ১১ মে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় নিম্ন আদালত তাকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছিল। আজ সেই মেয়াদ শেষ হতেই ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালতে পেশ করা হচ্ছে তৃণমূলের এই প্রভাবশালী নেতাকে।
মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা (Suvendu Adhikari)
আজ ছিল রাজ্যের নতুন সরকার গঠনের পর অবশেষে প্রকাশিত হলো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শ্রী শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ একাধিক দফতর নিজের কাছেই রেখে প্রশাসনের মূল নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার বার্তা দিয়েছেন। পাশাপাশি অভিজ্ঞ ও নবীন নেতাদের সমন্বয়ে গঠিত হয়েছে একটি বিস্তৃত মন্ত্রিসভা, যেখানে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, শহর থেকে গ্রাম সব অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। এই মন্ত্রিসভার বিশেষত্ব হলো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি এবং প্রশাসনিক সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে কৌশলগত দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
হাজির হওয়ার কড়া নির্দেশ
গত মাসে তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য কড়া নির্দেশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষকে এর আগেও জেরা করা হয়েছিল, তবে সুজিত বসুকে হেফাজতে পাওয়ার পর নতুন কী তথ্য মিলল, যার জন্য রথীন বাবুকে তড়িঘড়ি আবার ডাকা হলো, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এখন দেখার, ইডির জমা দেওয়া ‘কেস ডায়েরি’ দেখার পর আদালত সুজিত বসুকে আবার ইডি হেফাজতে পাঠায়, নাকি তার ঠিকানা হয় জেল হেফাজত!



