Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেটকে (Jennifer Winget) ঘিরে আবারও শুরু হয়েছে জোর আলোচনা। দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চললেও এবার সেই গুঞ্জন যেন নতুন মাত্রা পেয়েছে। শোনা যাচ্ছে, জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
পাত্র কে? (Jennifer Winget)
সূত্রের দাবি, জেনিফারের (Jennifer Winget) জীবনে এসেছেন এক বিদেশি ব্যবসায়ী। সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর সঙ্গে গত কিছু সময় ধরে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। জানা গিয়েছে, একটি ব্যক্তিগত সফরের সময় অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় এবং তিনি সেই প্রস্তাবে সম্মতি জানান। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে কথাবার্তা এগোতে শুরু করেছে বলে খবর।

বিয়ের সম্ভাব্য সময় কবে?
বিনোদন মহলের একাংশের দাবি, তাঁদের বাগদানও নাকি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যদিও এই বিষয়ে জেনিফার বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ঘনিষ্ঠ মহলের মতে, দু’জনেই এখন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। বিয়ের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই চার হাত এক হতে পারে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানটি খ্রিস্টান রীতিতে হওয়ার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: Sujit Bose High Court: হাইকোর্টে ধাক্কা সুজিত বসুর, খারিজ দ্রুত শুনানির আবেদন
উল্লেখ্য, এর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিচ্ছেদের পর নিজের কাজ ও ব্যক্তিগত জীবনকে নতুনভাবে গুছিয়ে নিয়েছিলেন তিনি। এবার আবারও নতুন সম্পর্কের খবরে খুশি তাঁর অনুরাগীরা। সকলের নজর এখন অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার দিকে।


