Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রম ও পর্যটন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন সিং (Minister Arjun Singh)। এই দায়িত্ব পাবার পরে তিনি বলেন, “আমি আজ দায়িত্ব পেয়েছি, এরপর আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসব। বাম জামানা থেকে তৃণমূল জামানায় যা কাজ হয়েছে সেই নিয়ে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া আছে। মুখ্যমন্ত্রী আমাদের কাজ করার জন্য এখানে পাঠিয়েছেন। সমস্যা কিছুই হবে না।”
ডবল ইঞ্জিন সরকার (Minister Arjun Singh)
ডবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ তুলে (Minister Arjun Singh) তিনি বলেন, “রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার আছে। কোনও সমস্যা হবে না। আগামী তিন মাসে একটা রোড ম্যাপ তৈরী করতে হবে। রাস্তায় সরকারি বাস খুব কম। প্রধানমন্ত্রী চান যাতে রাস্তায় ইলেকট্রিক বাস আসুক। সেই নিয়ে আলোচনা হবে।”
চ্যালেঞ্জ আছে নাকি? (Minister Arjun Singh)
কাজ করার লোকের কাছে কোনও চ্যালেঞ্জ (Minister Arjun Singh) থাকে না। যারা কাজ করে না তাদের চ্যালেঞ্জ বলে মনে হয়। সুভাষ বাবুর কাছে আমি প্রশ্ন করেছিলাম সেই উত্তর পায়নি আজও। আজকে দফতরের মন্ত্রী হয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজবো।
বাসের আকাল (Minister Arjun Singh)
বাসের আকাল প্রসঙ্গে, “এটাই সবথেকে বড় প্রশ্ন। বয়স্ক ও মহিলারা একটাই প্রশ্ন করতো সরকারি বাস কোথায়? বারাসাতে ১০০ টা বাস পড়ে পড়ে নষ্ট হয়েছে। পিসি-ভাইপো সব বেচে দিয়েছে সরকারি জায়গাগুলো। ড্রাইভার নেই। অনেক সমস্যা আছে।
সরকারি জমি বিক্রির ফাইল খতিয়ে দেখবেন?
“নরেন্দ্র মোদি আগেও বলেছিলেন, রাজ্যের সব ফাইল খুলে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হবে। সেই কাজ আমরা করবোই।
যাত্রী পরিষেবা ও যাত্রীদের সুবিধার বিষয় সম্পর্কে মন্ত্রী অর্জুন সিং বলেছেন, “যাত্রী পরিষেবা ভাৱবো, আগে বাস দেখি। আমি লেবার ইউনিয়ন থেকে উঠে আসা মানুষ। তাই সেসবদিকে সমস্যা হবে না। বিগত দুই সরকার এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে। একটু বুদ্ধি করে চললে সমস্যার সমাধান হত।”
মহিলা যাত্রীদের বাস ফ্রি সম্পর্কে, “এটা একটা মেকানিজম সরকার তৈরী করবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো এই দফতর চালিয়েছেন। তিনি সবটা দেখবেন। উনি আমাদের গাইড করবেন।”
আরও পড়ুন: FIFA World Cup 2026: বিশ্বকাপের দিন দেশজুড়ে ছুটি! নয়া ঘোষণা সরকারের
ট্রাম সম্পর্কে, “কাগজ কলমে সবই আছে, কিন্তু বাস্তবে তো উঠেই গেছে। দেখা যাক পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা তো চলছে। একটু সময় লাগবে।”


