Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল- এই গান প্রতিটা (FIFA World Cup 2026) বাঙালির চেনা। কিন্তু শুধু বাঙালি নয়, ফুটবল প্রেম যে বিশ্বজোড়া। স্বামী বিবেকানন্দের মুখেও তাই শোনা গেছিল, “গীতাপাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো”. ফুটবল প্রেম যে ছড়িয়ে আছে বিশ্বময়। আর এই আবহে আরও নতুন মাত্রা যোগ করেছে ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের জ্বর দুনিয়াজুড়ে। উত্তেজনায় ফুটছে ফুটবল প্রেমীরা। কিন্তু সারাদিনের কাজ সামলে নিয়ম মতো সময়ে কি দেখা সম্ভব বিশ্বকাপ? বিশ্বকাপের সব ম্যাচ না দেখলেও, উদ্বোধনী ম্যাচ তো মিস করা যাবে না। সেই কথা মাথায় রেখে এক অনবদ্য সিদ্ধান্ত নিল মেক্সিকো সরকার।
কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? (FIFA World Cup 2026)
মেক্সিকো সরকারের তরফে সিদ্ধান্ত (FIFA World Cup 2026) নেওয়া হয়েছে যে, ১১ জুন অর্থাৎ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ যাতে মিস না হয় তাই কেন্দ্রীয় সরকারের সব কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম দেওয়া হয়েছে। ছুটি দেওয়া হয়েছে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম।
কেন এই সিদ্ধান্ত? (FIFA World Cup 2026)
ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখতে শহরে দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক আসার সম্ভাবনা রয়েছে শহরে। সেই অবস্থায় দেশের রাস্তা-ঘাট সচল রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার।
আরও পড়ুন: Polio Virus: ভারতে ফের পোলিওর হানা! কোথা থেকে সংক্রমণের উৎপত্তি?
বিশ্বকাপের উন্মাদনা
ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি স্টেডিয়ামে। এই বিশ্বকাপ অন্যান্য বিশ্বকাপের তুলনায় বেশ খানিকটা ব্যতিক্রমী। এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার পক্ষ থেকে। মোট ১,২৪৮ জন ফুটবলার খেলবেন এই বিশ্বকাপে। খেলবে মোট ৪৮ টি দেশ।


