Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পালা বদল হতেই পাঁচ বছর আগে দখল হয়ে যাওয়া বিহু বিতর্কিত জমি ফিরে পেলেন প্রকৃত মালিকেরা (Land Rights)। প্রসঙ্গত, প্রায় দশ বছর আগে বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানের নেতৃত্বে নানুরে বাসাপাড়ায় ১০ দিনের মিলন মেলার আয়োজন করা হয়। তখন থেকে বেশ কয়েক বার সেই মেলা উদ্বোধন করে গিয়েছেন তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল কে মেলা কমিটির পক্ষে থেকে তাঁকে কোনবার রূপোর মুকুট , কখনো জোড়া বলদ দিয়ে বরণ করা হয়েছে।

জমি ফেরানোর দাবি (Land Rights)
২০২১ সালে ওই মেলার জন্য বাসাপাড়া মিলনমেলা ওয়েলফেরার সোসাইটির নামে প্রায় ৩৫ বিঘে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। সেই জমি বিভিন্ন জনের কাছ থেকে নাম মাত্র দাম দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছিল চাষের জমি। ঔ জমি নেওয়ার জন্য কাউকে কোন টাকাই দেওয়া হয়নি বলে অভিযোগ প্রকৃত জমি মালিকদের। সেই ওই বাসাপাড়া মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটিতে তৃণমূল নেতা কেরিম খান ওই সংস্থার সম্পাদক ছিলেন বলে জানা যায়। জমিহারারা বিভিন্ন সময় জমি ফেরানোর দাবিতে তৃণমূল নেতা কেরিম খানের কাছে দারস্থ হলেও কোনো লাভ হয়নি।
জমি ফিরে পেয়ে খুশি (Land Rights)
এরপরেই রাজ্যে পালা বদল হতেই ওই জমি ফেরানোর দাবিতে প্রকৃত মালিকরা বিজেপি নেতাদের আশ্বাসে কয়েক দিন আগে নানুর থানার পুলিশের কাছে দারস্থ হলে প্রশাসন তাঁদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তারপরেই এদিন প্রশাসনের তরফে বাসাপাড়ায় থাকা বিতর্কিত জমি কিছু জমিহারাকে মাপ করে সেই জমি ফিরিয়ে দেওয়া হয়। জমি ফিরে পেয়ে খুশি নাজমিরা বিবি, শেখ সাহাজামাল, শেখ আলরাখারা।

অভিযোগ কী ছিল (Land Rights)
তাঁদের অভিযোগ, ‘ কেরিম খান ও তাঁর লোকেরা আমাদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে সাদা কাগজে সই করিয়ে চাষ যোগ্য জমি জোর পূর্বক দখল করে নেয় তাঁরা। পরে সেই জমির ফসলও তুলতে দেয়নি। এতদিন প্রশাসনের সকল স্তরে জানিয়েও কোন লাভ হয়নি।’ পালা বদলের পর স্থানীয় বিজেপি নেতা ও প্রশাসনের সহযোগিতায় সেই জমি ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা।
অরুণ কোনার বলেন
স্থানীয় বিজেপি নেতা অরুণ কোনার বলেন , ‘ কয়েক দিন আগে জমিহারারা প্রশাসনের কাছে জমি ফেরানোর আর্জি জানিয়েছিলেন। প্রশাসন সেই আর্জি মেনে কাজ করেছে। আগামী দিনে এই ধরনের দখল হওয়া জমি সকলেই ফিরে পাবেন।’ প্রশাসন সূত্রে জানা গেছে, রেজিস্ট্রিকৃত জমির মাঝে কিছু ব্যক্তির মালিকানাধীন জায়গা বেদখল হয়েছিল। আপাতত সেগুলিই মাপ করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।



