Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জীবন দায়ী ওষুধ মাটির তলায়? জেসিবি দিয়ে খুলে বার করা হল কোটি কোটি টাকার ওষুধ! হ্যাঁ কথাটা শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, তাও আবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিধানসভার হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটির তলা থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় (Medicine Scam) ।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি (Medicine Scam)
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে হিঞ্চাবেড়িয়া গ্রামের নির্দিষ্ট স্থানে খনন শুরু করা হয়। এরপর মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ ওষুধের মজুত। পরে জেসিবি মেশিনের সাহায্যে খনন চালিয়ে আরও বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। বিজেপির অভিযোগ, উদ্ধার হওয়া ওষুধের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
অভিষেকের ঘনিষ্ঠ ঘটনার যোগ (Medicine Scam)
বিজেপির দাবি, হিঞ্চাবেড়িয়া গ্রামের বাসিন্দা মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সামিম আহমেদের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। তাদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের জন্য বরাদ্দ কোটি কোটি টাকার ওষুধ সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে মাটির তলায় চাপা দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ওষুধগুলির মেয়াদও এখনও শেষ হয়নি বলে দাবি বিজেপির। তাদের মতে, এর পিছনে বড়সড় দুর্নীতির সম্ভাবনা রয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে দাবি (Medicine Scam)
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া ওষুধগুলি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলি মাটির তলায় পুঁতে ফেলা হয়েছিল। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখতে ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্য ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে আসছেন বলে সূত্রের খবর । উদ্ধার হওয়া ওষুধের প্রকৃতি, মেয়াদ এবং কীভাবে সেগুলি ওই স্থানে পৌঁছল, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ।
আরও পড়ুন: Hirak Ranir Deshe: ‘তিলোত্তমা’ নয়, আসছে ‘হীরক রানীর দেশে’, বাংলায় ফিরছেন জয়াপ্রদা

উত্তম বাগ, বিজেপি নেতার বক্তব্য
পুলিশ ও ওষুধ ডিপার্টমেন্ট থেকে মানুষ ছিলেন তারা সকলেই দেখেছেন, প্রতিটা ওষুধে লেখা তারিখ আমাদের ছেলেরা দেখেছে সঙ্গে গ্রামবাসীরাও দেখেছেন। আপনারা ভেবে দেখুন সেবাশ্রমের যে সব ওষুধ আর জিনিসপত্র সেগুলো কতটা মূল্যবান। ওরা ভয়ে মাটিতে পুঁতে দেবে কেন?



