Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ মেক্সিকো সিটিতে শুরু হয়ে যাচ্ছে ফুটবলের মহারণ। হোম টিম মেক্সিকো নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (FIFA World Cup)।
শুরু বিশ্বকাপের মহা-যুদ্ধ (FIFA World Cup)
সালটা ২০১০, বিশ্বকাপের মাঠে তখন চলছে জাবুলানি নিয়ে স্বপ্নের দৌড়। তবে সেই বল মাঠে গড়ানোর আগে যে গান পৌঁছে গেছিল মানুষের ঘরে ঘরে সেটা হল ‘ওয়াকা ওয়াকা’ আর সেই গান গেয়েছিলেন শাকিরা। গানের লাইন মুখস্থ হতে না চাইলেও সেই সুর যেন মানুষের মনে তুলেছিল বিশ্বকাপের ঝড়। কাট টু ২০২৬ সেই পুরনো উদ্বোধনী ম্যাচের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়িয়ে ফুটবল বিশ্ব (FIFA World Cup)।
এবারও যোগসূত্র সেই শাকিরা। তাঁর গাওয়া থিম সং ‘দাই দাই’–এর বোলে ঝড় উঠেছে ফুটবলপ্রেমীদের মধ্যে হিন্দোল। এবারপি সেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো। ১৬ বছর আগের সেই প্রথম ম্যাচে নিজের জাদু দেখিয়েছিলেন সিফিওয়ে শাবালালা। বাঁ পায়ের দূরপাল্লার শটে করা তাঁর গোল এখনও যেন ছবির মত ভাসে। এবার কি সেই চমক আবার দেখা যাবে?
শাকিরার থিম সং আর ফুটবলপ্রীতি এখন এক সূত্রে গাঁথা। সেই গানের উন্মাদনা বুকে নিয়ে মেক্সিকো সিটিতে শুরু হচ্ছে ফুটবলের এই মহারণ। হোম টিম মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই আবহে রাত জগতে প্রস্তুত ফুটবলপ্রেমীরা।
দুই দলই হয়ত নেই ফেভারিটদের তালিকায় তবে কেউ যে এর মধ্যেই ডার্ক হর্স হবে না সেটা আগে থেকে কিছুই বলা যায় না। বিশ্বকাপ এর আগে এমন অনেক ঘটনার সাক্ষী থেকেছে। তবে বিশ্বকাপে নামার আগে মেক্সিকোর নামে রয়েছে একটি অভিনব রেকর্ড। যারা এখনও পর্যন্ত বিশ্বকাপ জেতেনি তাদের মধ্যে কনকাকাফ দেশ হিসেবে মেক্সিকো এই টুর্নামেন্টে খেলেছে সবচেয়ে বেশি ৬০টি ম্যাচ। এই তালিকায় রয়েছে নেদারল্যান্ডস (৫৫), সুইডেন (৫১) বেলজিয়াম-এর (৫১) মত দেশগুলি। তবে মেক্সিকো এদের মধ্যে বিশ্বকাপের খুব কাছাকাছি পৌঁছেছিল দুই বার তবে বিশ্বকাপ অধরাই থেকেছে। ১৯৭০ এবং ১৯৮৬ সালে দুই বার কোয়ার্টার ফাইনালে উঠে থামতে হয় মেক্সিকানদের।
আরও পড়ুন: Minister Swapan Dasgupta: বাজেটের আগে উত্তরবঙ্গ সফরে রাজ্যের অর্থমন্ত্রী
এখানে রয়েছে আরেকটি ছোট্ট টুইস্ট। পেলের সঙ্গে যাঁকে নিয়ে জোর তর্ক চলে ফুটবলপ্রেমীদের মধ্যে তিনি হলেন মারাদোনা। হ্যান্ড অফ গড নিয়ে সেই বিতর্ক হয় ১৯৮৬ সালে আর সেই বছর আর্জেন্টিনার হাতে ওঠে বিশ্বকাপ। এবারও বিশ্বকাপের আসর বসছে আমেরিকা, কানাডার পাশাপাশি মেক্সিকো-তে। সুতরাং মারাদোনার উত্তরসূরি মেসি কি আবার পারবেন ইতিহাসের পুনরাবৃত্তি করতে? এখন সেটা সময় বলবে (FIFA World Cup)।


