Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার বেঙ্গালুরুর পর লজ্জার হারের পর প্রশ্নের মুখে দিল্লির অধিনায়ক (Axar Patel)।
অক্ষর প্যাটেলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন (Axar Patel)
দিল্লির জন্যও সময়টা মোটেও ভাল না। কোনও কিছুই যেন দিল্লির পক্ষে যাচ্ছে না। পাঞ্জাবের বিরুদ্ধে বড় রান করেও সেটা ডিফেন্ড করতে ব্যর্থ হল আবার অন্য দিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে স্কোর বোর্ডে সম্মানজনক রান তুলতেই পারল না দিল্লির ব্যাটাররা। কোনও ম্যাচে বোলারদের ব্যর্থতা আবার কোনও ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা। লজ্জার এই জোড়া হারের পর প্রশ্ন উঠছে অক্ষর প্যাটেলকে নিয়ে (Axar Patel)।
মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুই ম্যাচে পরপর হার। দুই ম্যাচে ব্যাটিং এবং বোলিংয়ে ব্যর্থতার খারাপ নিদর্শন রেখেছে দিল্লি। দলের ব্যাটারদের দেখা যায় পেসার বা স্পিনার না খেলতে পারার ব্যর্থতাও আরও স্পষ্ট হয়েছে। তবে এই খারাপের পারফরম্যান্সের পর অক্ষর প্যাটেলের বক্তব্য শুনে হতবাক সকলে। বেঙ্গালুরুর কাছে হারের পর অক্ষর বলেন, ‘আমি জানি না কী হয়েছে। আমাদের এই ম্যাচ থেকে বেরিয়ে এগিয়ে যেতে হবে।’

পাঞ্জাব দলের কাছে হারের পর কাঠগড়ায় ছিল করুণ নায়ারের ক্যাচ মিস। পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের জোড়া ক্যাচ মিস করেন তিনি। এর আগে গুজরাটের বিরুদ্ধে হারের দায় গিয়েছিল ডেভিড মিলারের ঘাড়ে। এক রান না নেওয়ার কারণে হারতে হয়েছিল দলকে। অক্ষর বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর বলেন, ‘আজকের ছবিটা দেখলে, আপনি বলতেই পারেন আমরা চেষ্টা করিনি। কিন্তু আপনি যদি পিছনের দিকে তাকান তা হলে গত ম্যাচগুলোতে দেখবেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যদি করুণ নায়ার ক্যাচটা নিত তা হলে ম্যাচটা আমাদের দিকে থাকত। এই ম্যাচে জায়গা নেই যদি-কিন্তুর।’
আরও পড়ুন: 3 Idiots: ফিরছে ‘থ্রি ইডিয়টস’-এর ম্যাজিক, ঘোষণা আমিরের বলবে নতুন গল্প
দিল্লির অধিনায়ক স্বীকার করেন পিচের অতিরিক্ত স্যুইংয়ের জন্য তাঁদের এই হাল হয়েছে। অক্ষর বলেন, ‘আমি চমকে যাইনি, ওরা (ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজ়েলউড) বিশ্বমানের বোলার। ওরা যেই স্যুইং করিয়েছে সেটা যদি আমাদের একজন ওপেনার খেলতে পারতেন, তা হলে স্কোরটা অন্যরকম হতো।’
তিনি আরও বলেন, ‘গত ম্যাচে এখানে ৫০০ রান হওয়ার পর আমরা চিন্তায় ছিলাম কীরকম বল করব? তবে আমি এখানে ভুবনেশ্বর কুমারকে ফলো করেছি। প্রথম ছয় ওভারে পিচ থেকে সাহায্য পেয়েছি। বেশি করে শর্ট বল করেছি, বল নরম হওয়ার পর আরও সুবিধা পেয়েছিল আমরা (Axar Patel)।’


