Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বাসস্ট্যান্ডে এক বাস কর্মচারীকে বেধড়ক মারধর করে মেরে ফেলার ঘটনায় বাস কর্মীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্ট কালের জন্য দুটি রুটের বাস পরিষেবা বন্ধ রাখল বাস কর্মচারী গণ। জানা জায় গত কাল সকালে বাস কর্মী চিত্তরঞ্জন বিশ্বাস নৃসিংহপুরের বাসিন্দা পেশায় বাস গাড়িতে প্যাসেঞ্জার তোলা কে কেন্দ্র করে বাসস্ট্যান্ডের টোটো চালক দের সঙ্গে বচসা হয় (Shantipur)।

থানায় অভিযোগ করে (Shantipur)
এরপর এলাকারই দুই টোটো চালক চিত্তরঞ্জন বাবু কে বেধড়ক মারধর করে। অচৈতন্য অবস্থায় পরে থাকে পরিবারের লোক তাকে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চিত্তরঞ্জন বিশ্বাসের। ঘটনায় বাস কর্মীদের নিরাপত্তার অভাব এবং তাদেরকে নিত্যনৈমিত্তিক মারধরের প্রতিবাদে আজ তারা শান্তিপুর থানা অভিযোগ করে।
আরও পড়ুন : Durga Puja 2026: দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ভাবনা বিজেপির

ঘটনায় দুর্ভোগে নিত্য যাত্রীরা (Shantipur)
কর্মীদের নিরাপত্তা শুনির্দিষ্ট করে অপরদিকে চিত্তরঞ্জন বিশ্বাস এর মৃত্যুর ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিতকরণ, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক স্বস্তির দাবিতে অনির্দিষ্ট কালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত বাস কর্মচারীদের। যতদিন না পর্যন্ত দোষীরা গ্রেফতার হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাস কর্মচারীরা। ঘটনায় দুর্ভোগে নিত্য যাত্রীরা।



