Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্চায়েতে প্রধানের কক্ষেই অচৌতন্য আবস্থায় পড়ে প্রধান, মদ্যপ অবস্থায় পড়ে থাকার অভিযোগ গ্রামের মানুষের, মদ খেয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছেন পঞ্চায়েত প্রধান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য। ছাতনার ঝুঁঞ্জকা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা (Panchayat)।

স্থানীয় সুত্রে জানাযায় (Panchayat)
বৃহস্পতিবার দুপুর নাগাদ এলাকার এক টিউবওয়েল মেরামতির জন্য যান বেসড়া গ্রামের মানুষজন। সেই সময় দেখেছে পঞ্চায়েতের প্রধানের কক্ষে খুদ মেঝেতে অচৈতন্য অবস্থায় লুটোপুটি খাচ্ছেন প্রধান। ঘটনা এলাকায় জানাজানি হতেই গ্রামের মানুষ জমায়েত করে ওই পঞ্চায়েতের বাইরে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় পঞ্চায়েত প্রধানের মাটিতে লুটোপুটি খাওয়ার ভিডিও।
বাড়ি ফেরানোর ব্যাবস্থা করেন (Panchayat)
উল্লেখ্য গত ২০২৪ এর ভোটে এই ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখে তৃণমূল কংগ্রেস। প্রধান হন হন রামেশ্বর হেমব্রম নামের এই সদস্য। তবে এই দিনের ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এমনকি শেষমেষ সন্ধ্যা নাগাদ ওই পঞ্চায়েতে পুলিশ গিয়ে ওই প্রধানকে হাতে ধরে তার অফিস থেকে বেরকরে বাড়ি ফেরানোর ব্যাবস্থা করেন বলে জানাযায়।

অন্নপূর্ণা যোজনা
অন্যদিকে এই ঘটনার নিন্দায় এলাকাবাসি। বেসড়া গ্রামের মানুষ জানাই গ্রামের মহিলারা অন্নপূর্ণা যোজনার ফর্মের জন্য প্রতিদিনেই পঞ্চায়েত প্রধানের কাছে সই এর জন্য আসলেও, প্রতিদিন দেখা পাওয়া যায় না এই প্রধানের। এমত অবস্থায় এই ঘটিনা সামনে আসায় এলাকার মানুষ আতঙ্কিত।



