Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করল হরিহরপাড়া থানার পুলিশ (Murshidabad)। এই ঘটনায় আতর আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।
স্থানীয় সূত্রের দাবি (Murshidabad)
ধৃত আতর আলি আম জনতা উন্নয়ন পার্টির সক্রিয় কর্মী। এছাড়াও সূত্রের খবর, আসন্ন ভোটকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই অস্ত্র মজুত রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। আম জনতা উন্নয়ন পার্টির কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার এক।
আদালতে পেশ করে পুলিশ (Murshidabad)
ধৃতকে শুক্রবার বহরমপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।



