Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রেফতার হওয়া তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে তদন্তের স্বার্থে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করল পুলিশ (Nandigram)। সূত্রের খবর, পুলিশ তাঁকে হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত অবস্থায় নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া, বঙ্কিমমোড়-সহ একাধিক এলাকায় নিয়ে যায় এবং বিভিন্ন বিষয়ে তদন্তমূলক তথ্য সংগ্রহ করে।

পুলিশ সূত্রে খবর (Nandigram)
উল্লেখ্য, কয়েকদিন আগে নন্দীগ্রামের কালীচরণপুর এলাকার তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নন্দীগ্রামে তদন্তে নিয়ে গিয়ে বিভিন্ন এলাকায় ঘোরানো হল গ্রেফতার তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে।
মামলাতেও তাঁর নাম রয়েছে
অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী রথিবালা আড়ি হত্যাকাণ্ডের মামলায় তাঁর নাম জড়িয়েছে। এছাড়াও ২০২২ সালের সমবায় ব্যাংক নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলে বোমাবাজির ঘটনায় দায়ের হওয়া এনআইএ মামলাতেও তাঁর নাম রয়েছে বলে জানা গিয়েছে।
নেতাকর্মীদের উপর হামলা
এছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগে একাধিক মামলায় তাঁর নাম রয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের খাতায় ফেরার ছিলেন বলেও জানা গিয়েছে। বর্তমানে তাঁকে ঘিরে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। বিভিন্ন মামলার সূত্র ধরে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।



