Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের গ্যালারি ফাঁকা, টিকিট মূল্য নিয়ে বাড়ছে ক্রমাগত বিতর্ক। এবার সেই বিষয়ে মুখ খুললেন ফিফা কর্তারা (FIFA World Cup)।
বিশ্বকাপের টিকিট নিয়ে বিতর্ক বাড়ছেই (FIFA World Cup)
এই মুহূর্তে ফিফা ফুটবল বিশ্বকাপের জ্বরে কাবু গোটা ফুটবল বিশ্ব। ভারতেও ফুটবল নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে এর মাঝেই কিছু বিষয় নিয়ে বিতর্কের আগুন বেড়েই চলেছে। এবার বিশ্বকাপের উন্মাদনার মাঝে যেন বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে গাঁটের কড়ি। একদিকে যেমন মাঠে খেলা দেখার জন্য টিকিট মূল্য নিয়ে ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে তেমন আবার ভারতীয়দের মধ্যেও সেই ক্ষোভ রয়েছে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে (FIFA World Cup)।
একটা পরিচিত প্রভাব রয়েছে, ‘ফাঁকা মাঠে গোল দেওয়া’। এখানে যদিও এটা রূপক হিসেবে ব্যবহার করা। অর্থাৎ কোনও বাধার সম্মুখীন না হয়েই লক্ষ্যে পৌঁছে যাওয়া তবে ২০২৬ বিশ্বকাপ দেখা নিয়ে এই প্রবাদ সরাসরি সত্যি। কারণ বিশ্বকাপ দেখা নিয়ে চাহিদা থাকলেও সেই টিকিট অনেকের আয়ত্তের বাইরে। প্রথম দিন কোরিয়া-চেকিয়া ম্যাচ গ্যালারি ছিল প্রায় অর্ধেক ফাঁকা। ফিফার দাবি এবার চাহিদা বেড়েছে রেকর্ড পরিমাণে। তবে বাস্তব তার থেকে উল্টো ছবির কথা বলছে। সেই নিয়ে ব্যাখ্যা দিলেন ফিফা কর্তারা।
বিশ্বকাপের শুরু থেকেই টিকিটের দাম নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ফিফাকে। ফুটবল সমর্থকদের অভিযোগ যে অধিকাংশ টিকিটের দাম সাধারণ ফুটবলপ্রেমীদের আয়ত্তের বাইরে। এই আবহে দ্বিতীয় ম্যাচেও গ্যালারি সেই ভাবে না ভরায় অস্বস্তি বেড়েছে ফিফার (FIFA World Cup)।
বিশ্বকাপের ঘোষণার পর থেকেই ফুটবলপ্রেমীরা অপেক্ষা করতে থাকেন ম্যাচের আর অপেক্ষা করতে থাকেন টিকিট বিক্রির। সেই টিকিট বিক্রি নিয়ে উন্মাদনা বাড়তে থাকে দিন দিন। বিশ্ব জুড়ে লাখ লাখ সমর্তকরা প্রত্যাশায় থাকে টিকেটের। তবে সেখানে অনেকেই টিকিট পান না। ফুটবল বিশ্বকাপের টিকিটের চাহিদা কোনওদিনই কম না। এরপরেও গ্যালারিতে বহু অংশ থেকে যাচ্ছে দর্শক শূন্য। তবে সেই কথা মানতে কোনও মোটেই রাজি নন ফিফা কর্তারা।
আরও পড়ুন: MLA Sharadwat Mukherjee: সিন্ডিকেটে সুজিত বোসের ডক্টরেট আছে: বিস্ফোরক শারদ্বত মুখোপাধ্যায়
অস্বস্তি ঢাকতে ফিফা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘কত মানুষ এসেছেন, তা নির্দিষ্ট ভাবে বোঝা যায় টিকিট স্ক্যানের সংখ্যা থেকে। সেটাই উপস্থিতির সংখ্যা। গ্যালারিতে কত জন বসেছিলেন, তা দেখে বোঝা যায় না। স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে ফিফার প্রতিনিধিরা যোগাযোগ রেখে কাজ করছেন। কত টিকিট বিক্রি হয়েছিল এবং কত জন স্ক্যান করিয়েছেন তা দেখলেই বোঝা যাবে।’ সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গুয়াদালজারায় ম্যাচ চলাকালীন বহু মানুষ নির্দিষ্ট আসনে না বসে, উত্তেজনায় সেই সব দর্শকরা দাঁড়িয়েছিলেন বিভিন্ন জায়গায়। তাঁরাও টিকিট কেটেই মাঠে এসেছিলেন।’ তবে ফিফা যাই জানাক না কেন এবার প্রথম থেকেই বিশ্বকাপের সঙ্গী বিতর্ক (FIFA World Cup)।


