Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্ষমতায় আসার পরেই ১৮ মে থেকে সল্টলেকের (Jantar Darbar) বিজেপি দফতরে শুরু হয়েছে জনতার দরবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সমস্যার কথা সরাসরি শুনতে চেয়েছেন। শুধু তাই নয় জনগণের কাছ থেকে পেয়েছেন অভূতপূর্ব সাড়া। মুখ্যমন্ত্রী নিজে করেছেন একাধিক সমস্যার সমাধান। শনিবার ছিল জনতার দরবারের চতুর্থ দিন। এই দিনও মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন একাধিক মানুষ নিজেদের সমস্যার কথা তুলে ধরতে।
মানবিক মুখ্যমন্ত্রী (Jantar Darbar)
এক বিরল রোগে আক্রান্ত একটি (Jantar Darbar)বাচ্চা মেয়ে। তার একটি ইনজেকশনের খরচ প্রায় ৮০ হাজার টাকা। সেই বাচ্চা মেয়েটির যাবতীয় চিকিৎসার খরচের দায়িত্ব নিলেন মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি ভেলোরে যদি তাকে নিয়ে যাওয়া হয় তাহলে প্লেনের ভাড়াও দিয়ে দেওয়া হবে মেয়েটির এবং তার পরিবারের- এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাচ্চা মেয়েটির পরিবারকে।
কী বললেন মা-বাবা?
ধাপা মঠপুকুর থেকে এসেছিলেন করুনা বাউরি। সঙ্গে তার বাচ্চা মেয়ে। তিনি জানালেন, “১ বছর বয়স থেকেই আমার মেয়ে এই রোগে আক্রান্ত। বড় হবার সঙ্গে সঙ্গে এই রোগও বাড়ছে। ইনজেকশন দিয়ে খানিকটা নিয়ন্ত্রণে আনার পর বাকিটা সার্জারি করা হবে। মুখ্যমন্ত্রীর সাহায্যে আমরা খুব খুশি।”

আগের সরকারের প্রসঙ্গে তিনি বলেন, “আগের সরকারকেও জানিয়েছিলাম। তারা বলেছিল বাইরের কাজ তো আমরা করতে পারবোনা।”
আরও পড়ুন: MLA Sharadwat Mukherjee: সিন্ডিকেটে সুজিত বোসের ডক্টরেট আছে: বিস্ফোরক শারদ্বত মুখোপাধ্যায়
স্বাভাবিক ভাবেই আশার আলো দেখছে করুনা বাউরির পরিবার। মুখ্যমন্ত্রীর সাহায্যে তাদের ছোট্ট মেয়ে যেন সুস্থভাবে জীবনে বাঁচতে পারে সেইটাই তাদের একমাত্র চাওয়া।


