Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যখন বিশ্ব মজে মেসি ম্যাজিকে ঠিক তারপরেই শুরু বিতর্ক সোশ্যাল মিডিয়া জুড়ে (Lionel Messi)।
বিতর্কে মেসি (Lionel Messi)
বিশ্বকাপের প্রথম দিনেই বিশ্ব ফুটবল সাক্ষী থেকেছে মেসির জাদুর। বিশ্ব মঞ্চে ইতিহাস লিখেছেন ফুটবলের রাজপুত্র। প্রথম হ্যাটট্রিক আর তার সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড। তবে এসব ছাড়িয়ে এখন মেসিকে আবর্তিত করে নতুন বিতর্কের সূত্রপাত। না সেই বিতর্কের সঙ্গে কলকাতার যোগ নেই। এবার মেসিকে লাল কার্ড না দেখানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক (Lionel Messi)।
বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম গোল করার পরেই মেসি বিপক্ষের এক প্লেয়ারকে কঠিন চ্যালেঞ্জ করেন। আইসা মাইন্ডকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সেখানে যদি এই অভিযোগ সত্যি হয় তবে কার্ড দেখানো উচিত ছিল আর্জেন্টিনার অধিনায়ককে। আলজেরিয়াকে ফ্রি-কিক দেওয়া হলেও কার্ড দেখেননি মেসি। কড়া ট্যাকেল নিয়ম বিরুদ্ধ হলেও কেন মেসিকে কার্ড দেখানো হল না সেই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আর কার্ড না দেখার কারণে মাঠও ছাড়তে হয়নি মেসিকে। এরপর আরও দুই গোল আসে তাঁর পা থেকে। করেন বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক।
আরও দেখুন: https://www.youtube.com/watch?v=xVHQ4K4MRy0
রেফারির এই আচরণে অনেক ফ্যানরাই চটেছেন। মেসিকে কার্ড না দেখানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজন স্পষ্টভাবে লিখেছেন, ‘লালকার্ড স্পষ্ট। এরপরে নূন্যতম কার্ডও দেখানো হয়নি। এমনকি ভার-ও দেখা হয়নি। আবার আরেকজন লিখেছেন, ‘আলজেরিয়ার ডিফেন্ডারকে জঘন্য চ্যালেঞ্জ করা সত্ত্বেও পার পেয়ে যান মেসি।’ ইন্টারনেটে একাধিক ফ্যান ক্ষোভ উগরে দিয়েছেন। মেসি ম্যাজিকের দিনেই দিনেই এই নতুন বিতর্কের সূত্রপাত।
আরও পড়ুন: Paranormal Experiences: গা ছমছমে রাত, জন্মছকই দেবে ভূতের সন্ধান!
এই দিন মেসি যে রেকর্ড করেছেন সেই নিয়ে ম্যাচ শেষে জানান এই বিষয়ে আলাদা করে কিছু ভাবতে চান না তিনি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘এটা সম্মানের। এমবাপে এবং রোনাল্ডো আছে। তবে নম্বর নিয়ে আমি ভাবি না। এটা শুধুই পরিসংখ্যান। রোনাল্ডো সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম। তাসত্ত্বেও ও একনম্বরে নেই। তাই এটা শুধুই পরিসংখ্যান। আমরা ভাল খেলেছি। আমাদের গতবারের অভিজ্ঞতা ছিল। সেটা আমরা কাজে লাগিয়েছি।’ সোমবার পরের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা, মেসি সমর্থকরা তাকিয়ে আছে দ্বিতীয় ম্যাচে মেসি ঝড় দেখার জন্য (Lionel Messi)।


