Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিরামিষ খাবারের মধ্যে সোয়া চাপ (Soya Chaap) এখন বেশ জনপ্রিয়। স্বাদে ও গঠনে অনেকটা মাংসের মতো হওয়ায় এটি অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। প্রোটিন সমৃদ্ধ এই খাবারটি শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মশলাদার সোয়া চাপ।
লাগবে কী কী? (Soya Chaap)
সোয়া চাপ তৈরির জন্য প্রয়োজন সোয়া চাপ (Soya Chaap), দই, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, নুন, লেবুর রস এবং তেল।
বানাবেন কিভাবে?
প্রথমে সোয়া চাপ ভালো করে ধুয়ে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। নরম হয়ে গেলে অতিরিক্ত জল ঝরিয়ে নিতে হবে।
এরপর একটি পাত্রে দই, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব মশলা, লেবুর রস ও সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেশন তৈরি করতে হবে। এই মশলার মিশ্রণে সোয়া চাপ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে মশলার স্বাদ ভিতরে ঢুকে যায়।
আরও পড়ুন: Dumurer Dalna: সুস্বাদু বাঙালি রান্না, ডুমুরের ডালনা!
এরপর প্যানে সামান্য তেল গরম করে মেরিনেট করা সোয়া চাপ ধীরে ধীরে ভেজে নিতে হবে। চাইলে গ্রিল করেও তৈরি করা যায়। হালকা বাদামি রং হয়ে এলে উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।


