Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পিরিয়ডস নিয়ে সমাজে এখনও নানা (Hair Wash on Periods) ধরনের ভুল ধারণা প্রচলিত। তার মধ্যে অন্যতম, ঋতুস্রাব চলাকালীন চুলে শ্যাম্পু করলে নাকি ভবিষ্যতে ক্যান্সার বা গুরুতর অসুখ হতে পারে। অনেকেই এই বিশ্বাসে ওই কয়েক দিন চুল ধোয়া এড়িয়ে চলেন। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সম্পূর্ণ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া (Hair Wash on Periods)
বিশেষজ্ঞদের মতে, পিরিয়ডস একটি সম্পূর্ণ স্বাভাবিক (Hair Wash on Periods) শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই সময় চুল ধোয়া, শ্যাম্পু করা বা স্নান করার সঙ্গে ক্যান্সার হওয়ার কোনও সম্পর্ক নেই। বরং ঋতুস্রাবের সময় শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এতে সংক্রমণের ঝুঁকি কমে এবং শরীরও সতেজ থাকে।
ভুল ধারণা
অনেকের ধারণা, পিরিয়ডসের সময় মাথায় জল দিলে রক্তক্ষরণ বেড়ে যায় বা শরীরে নানা সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের বক্তব্য, এমন কোনও প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। বরং হালকা গরম জলে স্নান করলে শরীরের ক্লান্তি, ব্যথা এবং অস্বস্তি অনেকটাই কমতে পারে।
আরও পড়ুন: Calcutta High Court : শুধু মমতার হয়েই সওয়াল কল্যাণের, এখনও জারি অভিষেক-কল্যাণ মান-অভিমান পর্ব !
বিশেষজ্ঞরা আরও জানান, স্বাস্থ্যকর জীবনযাপন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুষম খাদ্য গ্রহণই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র লোকমুখে প্রচলিত বিশ্বাস বা গুজবের উপর নির্ভর না করে, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলাই বুদ্ধিমানের কাজ।


