Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে বৈভব সূর্যবংশী এবং তিলক ভর্মা (BCCI)।
ঝামেলায় জড়িয়ে শাস্তির মুখে বৈভব-তিলক (BCCI)
আইপিএল-এ নিজের পারফর্ম দিয়ে চর্চায় এসেছিলেন বৈভব সূর্যবংশী আর এবার বিতর্কের কারণে। শ্রীলঙ্কা ‘A’ দলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন এই তরুণ তারকা। ম্যাচ শেষে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা এবং কথা কাটাকাটিতে জড়িয়ে এই পড়েন তিনি। এমনকি মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে ধাক্কা দিতেও দেখা যায় তাঁকে। সেটা নজর এড়ায়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবার সেই কারণে বোর্ডের শাস্তির মুখে তিনি এবং ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক তিলক ভর্মাকে (BCCI)।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ আর সেই রেশ গড়ায় ম্যাচের শেষ পর্যন্ত। এই উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষে শাস্তির মুখে পড়তে হল তাঁকে। ১৫ জুনের এই ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়ায়। সেখানে জয় পায় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে দুই দলের হাত মেলানোর সময় লঙ্কান ক্রিকেটার হালামবাগে নাকি বৈভবকে বলেন, ‘বাড়ি ফিরে যাও। এটা আইপিএল নয়।’ ব্যাটে দুই ম্যাচ রান না পাওয়া এবং সুপার ওভারে ম্যাচ হার এর মধ্যে এসব শুনে মাথা ঠিক রাখতে না পেরে এমন আচরণ বলেই জানা যাচ্ছে।

কথা কাটাকাটির পাশাপাশি হালামবাগেকে ধাক্কাও দেয় সে। এর পাল্টা প্রতিক্রিয়াও আসে শ্রীলঙ্কার ক্রিকেটারের কাছ থেকে। তবে সতীর্থরা দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি বড় আকার নেয়নি। এই ঘটনার কারণে বৈভব সূর্যবংশীর ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার হালামবাগেও। এর আগের ৯ জুনের ম্যাচেও নাকি বৈভবকে একাধিকবার স্লেজিংয়ের মুখে পড়তে হয়েছিল।
শুরু বৈভব নন ভারতীয় ‘A’ দলের ক্যাপ্টেন তিলক ভর্মাকেও শাস্তির মুখে পড়তে হয়েছে। তাঁর ম্যাচ ফি-র ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। ম্যাচ চলাকালীন একাধিকবার অন-ফিল্ড আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি। সুপার ওভার নিয়ে কিছু সিদ্ধান্ত, একটি নো-বল এবং পরে খারাপ আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় তাঁর আর সেই কারণে শাস্তি এড়াতে পারেননি ততিলক। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ঝামেলায় না জড়িয়ে খেলায় মন দিতে (BCCI)।


