Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্যতম আয়োজক দেশ হিসেবে কানাডার দাপট দেখল ফুটবল বিশ্ব। ৬-০ ব্যবধানে জয় কানাডার (Canada vs Qatar)।
কানাডার দাপটে কাতারের কান্নার হাল (Canada vs Qatar)
চলতি বিশ্বকাপ এই মুহূর্তে চলছে রমরমিয়ে। একদিকে যেমন রয়েছে চমক তেমন অন্যদিকে রয়েছে নাটকীয়তা এবং উত্তেজনা। এবার বিশ্বকাপ ঐতিহাসিক এবং ইতিহাসের সবথেকে বড় বিশ্বকাপ। ৪৮টি দেশ নিয়ে এই বিশ্বকাপ আয়োজিত হচ্ছে তিন দেশে। যার মধ্যে অন্যতম দেশ হল কানাডা। কাতারের বিরুদ্ধে বিশ্ব ফুটবল সাক্ষী থাকল কানাডার দাপটের (Canada vs Qatar)।
বিশ্বকাপ ২০২৬-এর এই ম্যাচ ছিল গ্রুপ ‘বি’-র। সেই ম্যাচে গোলের বন্যা বইয়ে দিল কানাডার ফুটবলাররা। একতরফা ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের জায়গা আরও পোক্ত করল কানাডা। এই জয়ের পরেই পরের পর্বে যাওয়ার রাস্তা প্রায় নিজেদের জন্য খুলে ফেলল এই দেশ। তবে গোলের সঙ্গে চর্চায় রয়েছে লাল কার্ড এবং দুই দলের মধ্যে সংঘর্ষ।
ম্যাচের শুরু থেকেই দেখা যায় কানাডাকে আক্রমণাত্মক ফুটবল খেলতে। ম্যাচের ১৬ মিনিটেই লারিন দলকে গোল করে এগিয়ে দেন। এরপরের গোল আসে ২৯ মিনিটের মাথায় আর এই গোল করেন জোনাথন ডেভিড। এই গোলের পরেই যেন কানাডাকে আরও বেশি করে আত্মবিশ্বাসী দেখতে শুরু করে। এরপর জোট সময় এগিয়ে তত পরিস্থিতি কাতারের জন্য কঠিন হয়েছে। ৩৩ মিনিটে তাজন বুকানানকে বিপজ্জনক ট্যাকলের জন্য হোমাম আহমেদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভার-এ রিপ্লে দেখে সিদ্ধান্ত বদল করেন রেফারি (Canada vs Qatar)।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আবারও গোল করেন ডেভিড। ক্রসবারে লেগে ফিরে আসা বলে গোল করে ক্যানাডাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর আর তেমন ভাবে কাতার খেলায় ফিরবে এমনটা আর দলের সমর্থকরাও আশা রাখেননি তবে তখন তাঁদের একটাই প্রার্থনা ছিল যদি ব্যবধান কিছুটা কমে তবে কমার বদলে উল্টে দ্বিগুণ হল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। কাতারের আসিম মাদিবোর ভয়ঙ্কর ট্যাকলে করেন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনেকে। এরপর তাঁকে স্ট্রেচার করে মাঠ ছাড়তে হয়। এরপর সরাসরি লাল কার্ড দেখেন মাদিবো। ফলে তখন মাঠে কানাডার প্লেয়ারের সংখ্যা দাঁড়ায় ৯ জন্যে। এর মধ্যে ৭৫ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন কাতারের মহম্মদ মানাই। ব্যবধান তখন ৫-০।
আরও পড়ুন: Telegram Order: দিল্লি হাইকোর্টের বড় সিদ্ধান্ত: ফের নিট পরীক্ষার আগে টেলিগ্রাম নিষেধাজ্ঞা বহাল
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। যোগ করা সময়ে করা তাঁর গোলেই ৬-০ ব্যবধানে ম্যাচ শেষ করে কানাডা-কাতার। এই বিশ্বকাপে এক ম্যাচে তিন গোল করা ফুটবলারদের তালিকায় তিনি নিজের নাম যোগ করলেন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে। এটা ২০২৬ সালের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক। তবে এরপরেও উত্তেজনা কমে না। শেষ বাঁশির পর দুই দলের প্লেয়ারদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। হার নিশ্চিত জেনেও কঠিন ট্যাকেল করতে থাকেন কাতারের প্লেয়াররা আর এরপর মেজাজ হারান কানাডার প্লেয়াররা। এই ম্যাচ যেমন গোলের জন্য চর্চিত তেমন দুই দলের মধ্যে উত্তেজনার জন্যও আলোচনার কেন্দ্রে (Canada vs Qatar)।


