Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার বিধনাসভায় রাজ্য বাজেট পেশ (WB Budget DA 2026) করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গে এটাই বিজেপি সরকারের প্রথম বাজেট। আর এই বাজেটেই সরকারি কর্মীদের বড় চমক দিল নবনির্বাচিত এই সরকার।
মহার্ঘ ভাতা নিয়ে নানারকম প্রশ্ন (WB Budget DA 2026)
সরকারি কর্মীদের মনে মহার্ঘ ভাতা (WB Budget DA 2026) নিয়ে নানারকম প্রশ্ন ছিল। ছিল একাধিক প্রত্যাশাও। পূর্বতন তৃণমূলের রাজ্য সরকার প্রদত্ত ডিএ নিয়ে মোটেই খুশি ছিলেন না তারা। ফলস্বরূপ দেখা যায় নানা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ। সেই ক্ষোভের পাহাড় পেরিয়ে অনেকটাই স্বস্তির হাওয়া এবার সরকারি কর্মীদের মনে।
একলাফে তা বাড়ল (WB Budget DA 2026)
বর্তমানে রাজ্য সরকারের কর্মীদের প্রাপ্ত ডিএ-র হার ১৮%. এবার একলাফে তা বাড়িয়ে ৩৮% করা হল। অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়ল ২০%. এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এবারের বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর রয়েছে। সেই কথাই যেন এবার সত্যি প্রমাণিত হল। নতুন হারে বর্ধিত এই মহার্ঘ ভাতা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। যারা পেনশন পান, তারাও এই ২০% মহার্ঘ ভাতা পাবেন।
আরও পড়ুন: Bharsa Bhata WB Budget 2026: রাজ্য বাজেটে সুখবর! যুবকদের জন্য ভরসা ভাতা, ছাত্রীদের ৫০ হাজার!
উল্লেখ্য, ১৮ মে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখে শোনা গেছিল সপ্তম পে কমিশনের কথা। আশ্বাস দিয়েছিলেন যে রাজ্যে গঠিত হবে সপ্তম রাজ্য কমিশন। সেই বক্তব্যেও ডিএ নিয়ে সুখবরের কথা শোনা গেছিল তার মুখেও। স্বভাবিকভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আর্থিক ভাবে লাভবান হবেন সকল সরকারি কর্মচারীরা।
রাজ্য বাজেট প্রসঙ্গে বিরোধী দলের নেতা কুণাল ঘোষ বলেছেন, “মনে হচ্ছিল কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ শুনছি। সরকারের আয় কী সেটা স্পষ্টভাবে উল্লেখ নেই বাজেটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোই নতুন সরকারের বাজেটে প্রতিফলিত হল। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না। গঠনমুলক বিরোধিতা করছি।”
ডি এ প্রসঙ্গে তিনি বলেন, “মমতা বন্দোপাধ্যায় এর ও ইচ্ছে ছিল বেশি টাকা দেওয়ার। কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দিলে কি করবে ? সরকার আটকে রেখেছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে সামাজিক প্রকল্পগুলো চালাতে টাকা খরচ করত।”


