Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য বাজেটে এবার বেকার যুবকদের কথা (Bharsa Bhata WB Budget 2026) মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার রাজ্য বাজেট পেশের সময় রাজ্যের বেকারদের জন্য দিলেন সুখবর।
অতীত যুবসাথী (Bharsa Bhata WB Budget 2026)
পূর্বতন তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতায় (Bharsa Bhata WB Budget 2026) থাকাকালীন বেকারদের জন্য একটি প্রকল্পের সূচনা করেছিল। প্রকল্পের নাম ছিল যুবসাথী। সেই প্রকল্পে বেকার যুবকদের ১৫০০ টাকা করে দেওয়া হত। বয়সীমা ছিল ২১-৪০ বছর। মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয়েছিল।
এবার রাজ্যে ভরসা ভাতা (Bharsa Bhata WB Budget 2026)
এবার একই ধাঁচে খানিকটা রদবদল করে বাস্তবায়নের পথে নতুন প্রকল্প ভরসা ভাতা। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। যারা স্নাতক স্তর পাশ করেছেন তারা পাবেন ৩০০০ টাকা, যারা স্নাতক স্তর পাশ করতে পারেননি, তাদের জন্য মাসিক ২০০০ টাকা করে বরাদ্দ।
কারা পাবে এই টাকা?
কিন্তু সবাই কি এই টাকা পাবেন? বাজেট সূত্রে জানা গেছে, যেই পরিবারের বার্ষিক যায় ১ লক্ষ টাকার নীচে ও যারা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পান না, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
আরও পড়ুন: Bus Problem Howrah: সোমবার সাতসকালে বাস বিভ্রাট! নাজেহাল নিত্য যাত্রীরা
ছাত্রীদের জন্য নয়া প্রকল্প
এর পাশাপাশি উচ্চশিক্ষা ক্ষেত্রে ছাত্রীদের ড্রপ আউট কমানোর জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পে উচ্চশিক্ষার ক্ষেত্রে অবিবাহিত ছাত্রীরা ৫০০০০ টাকা পাবে। সরকারি বা সরকার পোষিত যেকোনও কলেজে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এই প্রকল্পের জন্য সরকারের তরফে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।


