Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গের রাশ আর দিদির হাতে নেই (Didi No 1)। ক্ষমতায় এখন বিজেপি, আর মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সেরকমই রদবদল ঘটল এবার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো-তে।
পাল্টে ফেলল দশা (Didi No 1)
দিদি নং ওয়ান হল বাংলার জনপ্রিয় একটি রিয়ালিটি গেম(Didi No 1) শো। বিকেল ৫টার স্লটে মূলত হত এই অনুষ্ঠানটি। সঞ্চালনার ভার ছিল রচনা ব্যানার্জীর হাতে। কিন্তু এইবার ৯ টা সিজন পেরিয়ে ১০ নম্বর সিজনে পা দিল এই শো। দশে পা দিতেই নিজের দশাই পাল্টে ফেললো বাংলার এই শো।
প্রকাশ্যে প্রোমো (Didi No 1)
সম্প্রতি সামনে এসেছে, দিদি নম্বর ওয়ান-নতুন সিজন অর্থাৎ সিজন ১০ এর একটি প্রোমো। সেই প্রোমোতে দেখা মিলেছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এবার এই সিজনের সঞ্চালনার রাশ থাকবে ওনার হাতেই। এই শোতে এবার দশ জন দিদি থাকবে আর হবে দশ গুন মজা – এমনটাই বলা হয়েছে। তবে শো – এর সঞ্চালকের সঙ্গে যে শো এর ফরম্যাটও যে পাল্টাতে চলেছে, তার আভাস পাওয়াই গেছে। শো-এর টাইমিং এও এসেছে বদল। বিকেলের পরিবর্তে রাত ১০. ১৫ মিনিটে সম্প্রচারিত হবে এই শো।
রচনার পরিবর্তে কে?
সাংসদ হবার পর থেকে দায়িত্ব বেড়ে গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের- এমনটাই মনে করা হয়েছে। দিদি নং ওয়ানের সিজন ৯ এর বেশ কয়েকটি এপিসোডে অনুপস্থিত ছিলেন তিনি। তার বদলে কখনও মীরকে কখনও বা শ্বেতা-রুবেল জুটি সামলেছেন সঞ্চালকের দায়িত্ব। এছাড়া এর আগে বেশ কিছু সিজনেও অনুপস্থিত ছিলেন রচনা। সেই ভার সামলেছিলেন দেবশ্রী এবং জুন।
আরও পড়ুন: WB Budget DA 2026: সরকারি কর্মীদের মুখে হাসি, DA বাড়ল ২০%!
তবে, দর্শকদের মতে, রচনা দিদিকে ছাড়া দিদি নং ওয়ান যেন ভাবাই যায়না। এর আগেও সঞ্চালক বদল হলেও শেষমেশ সর্বোচ্চ টিআরপি কিন্তু ধরে রাখতে পেরেছে একমাত্র রচনা ব্যানার্জী। তাই স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঞ্চালনায় এই শো কতটা জমে ওঠে তার প্রমান মিলবে টিভির পর্দায়।


