Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একসময় ভারতীয় সিনেমায় হরর ঘরানার (Rooh Film) অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ইমরান হাশমি। এবার সেই জগতেই নতুন চমক নিয়ে ফিরছেন তিনি। তাঁর নতুন ছবি রূহ হতে চলেছে এক হাই-কনসেপ্ট মিউজিক্যাল-হরর স্পেকট্যাকল। ছবিটি ২০২৭ সালে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ছবির পরিচালনা (Rooh Film)
ছবিটি পরিচালনা করছেন মায়াঙ্ক শর্মা, যিনি জনপ্রিয় (Rooh Film) ব্রেথ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা হিসেবে পরিচিত। নতুন যুগের হরর, আবেগ এবং সঙ্গীতকে একসঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে ‘রূহ’। পরিচালক তাঁর নিজস্ব স্টাইলের মনস্তাত্ত্বিক গভীরতা ও রহস্যময় আবহের মাধ্যমে ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চলেছেন।
ছবিতে ইমরান হাশমিকে দেখা যাবে এমন এক চরিত্রে, যা তাঁর পরিচিত হরর ঘরানার সঙ্গে নতুন মাত্রা যোগ করবে। ছবির গল্প লিখেছেন ময়ঙ্ক শর্মা এবং ভিশাল কাপুর। প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিক্রম খাখর ও সানি খান্নার প্রযোজনা সংস্থা।


