Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার IPL-এর তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হল কেউ দুই তারকার দুই দলে যোগ দেওয়ার খবর (DC and LSG)।
দুই তারকার দল পরিবর্তন (DC and LSG)
এর আগে থেকেই জল্পনা চলছিল এবার সেই বিষয়েই সিলমোহর দিল আইপিএল। মঙ্গলবার আইপিএল-এ অন্যতম বড় ট্রেড ডিল সম্পন্ন হল। দুই বছর আগে ২৭ কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছিলেন ঋষভ পন্থ। তবে সেখানে তিনি সেই সফলতা পাননি বরং ব্যর্থতায় দিন কেটেছে তাঁর। এবার ফের নিজের পুরনো দল দিল্লিতে ফিরছেন তিনি। তবে এবার তাঁর বেতন হল অর্ধেক। অন্যদিকে দিল্লি ছেড়ে তারকা স্পিনার কুলদীপ যাদব যোগ দিলেন লখনৌ সুপার জায়ান্টসে (DC and LSG)।
দিল্লিতে পন্থ
২০১৪ সালে দিল্লির হয়ে আইপিএল অভিযান শুরু করেন ঋষভ। তিনি দিল্লিতে ছিলেন ৯ বছর। সেখানে খেলেছেন ১১১টি ম্যাচ। ২০২১ থেকে ২০২৪ পযন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর তিনি যোগ দেন সবথেকে দামি ক্রিকেটের হিসেবে লখনৌ সুপার জায়ান্টসে। তাঁকে দলে নেওয়া হয়েছিল ২৭ কোটি টাকায়। দলের অধিনায়কত্বের ভারও দেওয়া হয় তাঁকে (DC and LSG)।

সেখানে ঋষভকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি একবারও। ওপেনার থেকে ফিনিশার সব জায়গায় খেলেও সাফল্য আসেনি তাঁর। অধিনায়ক হিসেবেও তিনি সফলতা পাননি। এবার দেখার তাঁর চেনা ঠিকানায় ফিরে সাফল্য ফিরে পান কিনা তিনি। তবে তাঁর বেতন কমেছে অনেকটাই। ১২ কোটি টাকা কমে দিল্লিতে তিনি মরশুম প্রতি পাবেন ১৫ কোটি টাকা করে (DC and LSG)।
আরও পড়ুন: Bhawanipur HC: ‘আমার দাদা বিজেপির মুখপাত্র’, শুনানির আগে এ কী বললেন বিচারপতি?
LSG-তে যাচ্ছেন কুলদীপ
তবে কুলদীপের ছবিটা একেবারে উল্টো। দিল্লির হয়ে চার বছর যথেষ্ট সফল ছিলেন কুলদীপ যাদব। ২০২২ সালে দিল্লির এই দলে যোগ দেন তিনি। এরপর ৬৫ ম্যাচে নিয়েছেন ৭২টি উইকেট। দিল্লিতে তিনি পেতেন ১৩ কোটি ২৫ লাখ টাকা। এবার লখনৌ সুপার জায়ান্টসে তিনি পাবেন ১৩.৫০ কোটি টাকা। এখন দেখার দুই তারকা দল পরিবর্তনে কেমন পারফর্ম করেন (DC and LSG)।


