Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শুরু থেকেই একচেটিয়া দাপট দেখিয়ে সাউথ ইউনাইটেডকে হেলায় হারাল লাল-হলুদ (East Bengal)। এটিই ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এর আগে সাউথ ইউনাইটেড শেষ ম্যাচে মোহনবাগানের কাছে ০-৮ গোলে হেরেছিল। তাই দেখার ছিল এই ম্যাচে আন্তোনিও হাবাসের দল কত গোল করতে পারে। তবে ৮ গোল দিতে না পারলেও মশাল বাহিনী ম্যাচটি জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
ম্যাচের শুরুতেই দাপট (East Bengal)
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। দ্বিতীয় মিনিটেই পরপর দু’টি গোলের সুযোগ তৈরি হয়। এর পর সপ্তম মিনিটে রশিদের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে এক দুরন্ত দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন দানি রামিরেজ। গোলের পরেও লাল-হলুদের আক্রমণের ধার একটুও কমেনি। জেসিন টিকে, দানি ও বিষ্ণুদের ক্রমাগত চাপে বারবার নড়বড়ে দেখায় সাউথ ইউনাইটেডের রক্ষণভাগ।
প্রথমার্ধে বড় ব্যবধান (East Bengal)
২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইস্টবেঙ্গল। দানির কর্নার থেকে এডমুন্ডের দারুণ ফ্লিক পেয়ে হেডে বল জালে জড়িয়ে দেন রশিদ। এর ঠিক পরেই, ২৯ মিনিটে গোলকিপারকে একা পেয়েও একটি সহজ সুযোগ নষ্ট করেন পিভি বিষ্ণু। পুরো প্রথমার্ধ জুড়েই মাঠে একক আধিপত্য বজায় রেখে খেলেছে ইস্টবেঙ্গল। এই অর্ধে তাদের পায়ে বলের দখল ছিল অবিশ্বাস্য ৮৬ শতাংশ এবং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে গোলমুখী শট নিয়েছিল মোট ২১টি।

দ্বিতীয়ার্ধের আক্রমণ (East Bengal)
দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছবির কোনো পরিবর্তন হয়নি। যদিও ৫৪ মিনিটে সাউথ ইউনাইটেডের আলতাব হোসেনের একটি দূরপাল্লার শট তেকাঠির মধ্যে না থাকায় বড় বিপদের হাত থেকে রক্ষা পায় ইস্টবেঙ্গল। এরপর ৬৮ মিনিটে আবারও নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন জেসিন টিকে।
আরও পড়ুন: Female Footballer: কেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিলেন দুই ফুটবলার?
অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে হার্দিক ভাটের জোরালো দূরপাল্লার শট থেকে দলের তৃতীয় গোলটি আসে। প্রতিপক্ষের গোলকিপারের হাতে লেগেও বল শেষ পর্যন্ত জালে জড়িয়ে যায়। এরপর ৮১ মিনিটে ইকোনোমিডিসের পাস ডিফেন্ডারের মাথায় লেগে পৌঁছে যায় বিপিন সিংয়ের কাছে। তিনি নিখুঁত হেডে গোল করে দলের ব্যবধান ৪-০ করে ফেলেন।

শেষ মুহূর্তের গোল (East Bengal)
ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক কিছুক্ষণ আগে সাউথ ইউনাইটেডের এক ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নেন ডেভিড লালহানসাঙ্গা (East Bengal)। এরপর বক্সের মধ্যে থেকে এক দুরন্ত শটে বল জালে জড়িয়ে দলের জয় ৫-০ তে নিশ্চিত করেন তিনি। এই বড় জয়ের সুবাদে এএফসি ম্যাচের আগে নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল মশাল ব্রিগেড।



