Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নদীমাতৃক সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে এবং নদীর চর জবরদখল করে বিশাল এক ক্যাফেটেরিয়া বা রেস্তোরাঁ বানানোর গুরুতর অভিযোগ উঠেছিল ক্যানিং পূর্বের প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা’র ছেলে ইরফান মোল্লার বিরুদ্ধে। সেই অবৈধ নির্মাণ ৭ দিনের মধ্যে ভাঙার নির্দেশ প্রশাসনের (Saokat Mollas Sons)।

শওকত-পুত্র দোষী! (Saokat Mollas Sons)
অর্থাৎ ২৯ জুনের মধ্যে ভেঙে ফেলতে হবে এমনটাই ডেড লাইন বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।এমনকি এসডিপিও ক্যানিং এবং মহকুমা প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে (২৯ জুনের মধ্যে) এই বেআইনি ক্যাফে নিজেদের উদ্যোগে ভেঙে ফেলতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ এই নির্মাণ না ভাঙেন, তবে প্রশাসন বুলডোজার দিয়ে তা গুঁড়িয়ে দেবে। আর সেই ভাঙার সমস্ত খরচ উসুল করা হবে শওকত-পুত্র ইরফানের কাছ থেকেই।
বেআইনি ক্যাফে (Saokat Mollas Sons)
এই বেআইনি ক্যাফে নিয়ে অভিযোগ ওঠার পর ক্যানিং মহকুমা শাসকের অফিস থেকে গত ১৮ জুনের মধ্যে জমি সংক্রান্ত সমস্ত বৈধ নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী শুনানিতে ইরফানের আইনজীবী হাজির হলেও ক্যাফে তৈরির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র বা ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি।
ভূমি রাজস্ব দপ্তরের তদন্ত (Saokat Mollas Sons)
ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তদন্তে উঠে এসেছে এক ভয়ানক তথ্য। জীবনতলার মৌখালি এলাকায় মাতলা নদীর প্রায় ২২ বিঘা সরকারি চর ও ম্যানগ্রোভের জমি জবরদখল করা হয়েছিল। ২৫ বছর ধরে পড়ে থাকা নদীর সেই প্রাকৃতিক ভেড়ি ও চরকে সম্পূর্ণ বেআইনিভাবে মাটি ফেলে বুজিয়ে এই রাজকীয় ক্যাফেটেরিয়া তৈরী হয়।

‘নদী চুরি’ (Saokat Mollas Sons)
তৃণমূল আমলে প্রশাসনের নাকের ডগায় কীভাবে এই ‘নদী চুরি’ করে এমন বিশাল ব্যবসা ফেঁদে বসা হলো, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। অবশেষে প্রশাসনের এই কড়া পদক্ষেপে খুশী এলাকাবাসী। তবে এই ক্যাফে ছাড়াও ক্যানিংয়ের এই এলাকায় গজিয়ে ওঠা অন্যান্য দোকানগুলির ভবিষ্যত কী? তা এখনও ঠিক হয়নি।
আরও পড়ুন : Naushad Siddiqui: মণিপুর থেকে চাকরি দুর্নীতি, একসঙ্গে একাধিক ইস্যুতে নওশাদের তোপ
সেসব নথিপত্র পরীক্ষার কাজ চলছে বলে খবর। তবে আজ সকালে দেখা গেল শওকতপুত্রসহ বেশ কয়েকজনকে ক্যাফেতে তারা বিভিন্ন আসবাবপত্র গোছানো শুরু করেছে। মনে করা হচ্ছে 29 তারিখে এর আগেই লোটাকম্বল গুছিয়ে ফিরে যাবে।



